somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলুমিয়া
বাংলা লিখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আবার দেশের বিভিন্ন খবর পড়ে উতলা লাগে মাঝে মাঝে। করোটির ভিতর কথাগুলা ঘুরাফিরা করে। লেখক না তাই সুন্দর করে লিখতে পারি না। জানি। তাই আমি আলুমিয়া। এইটা আমার ব্লগ। আলুমিয়ার বাংলা ব্লগ।

মনে মনান্তরে - ২৬

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক,
খবর: পরী মনিকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন নির্মলেন্দু গুণ। বিডিনিউজ২৪.কম ।
আমার প্রিয় প্রিয় প্রিয় কবি নির্মলেন্দু গুণ। ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তায় পরী মনিকে উদ্দেশ্য করে নির্মলেন্দু গুণ লিখেছেন, “তুমি আমাদের সুচিত্রা সেন।"



একই পেজে খবরের পেছনের খবর হল: নেত্রকোণার শহরতলী মালনীতে মগরা নদী তীরে ‘কবিতাকুঞ্জ’ নামে প্রতিষ্ঠানটি সাহিত্যবিষয়ক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেও কাজ করে যাচ্ছে। খুবই ভাল। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তা দেয়ার পাশাপাশি গুণ জানালেন তার প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জের আজীবন সদস্য এ নায়িকা। সম্প্রতি এ প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা চাঁদা দিয়ে আলোচনায় আসেন পরী মনি। ভাল খুবই ভাল।
আমার সমস্যা একটা শব্দে। "আমাদের"। কবি - আমি যদি ঠিক মত পড়ে বুঝতে পারি - তাহলে সুচিত্রা সেন - আমাদের ছিলেন না। তাই কি?

দুই
বাংলা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি না। এখন মাঝে মাঝে মনে হয় - এটা আমাদের স্কুলের দোষ। খামাখা বাংলা ব্যাকরন শিখাইছে। কিন্তু কি করে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় তা শিখায় নাই। আবার এখনতো মনে হয় ঠিক মত বাংলা অর্থ মনে করতে পারি না। যেমন - ভাবছিলাম "You scratch my back and I'll scratch yours" এটার বাংলা বাগধারা কি? কিছুতেই মনে করতে পারলাম না। বউকে বললাম। সে গুগল। সব জানে। কিন্তু এটা বলতে পারল না। আমার মনে হয় - পেটে আছে মুখে নাই। জনগন - কি এটার বাগধারা?

তিন
পদ্ম ফোটানোর জন্যে একটা পুকুর কেটেছিলাম ।
ঝর্নার মতো জল উঠবে তার পাতাল থেকে ।
ভালোবেসে নিজের হাতে কেটেছি হাজার কোয়া মাটি ।
কিন্তু পাতাল চিরে উঠে আসেনি স্বচ্ছতোয়া নদী,
দু’কূল ছাপিয়ে উঠেনি স্বর্গীয় মদে ফেনা ।
দিন শেষে দেখি পদ্মের মৃণালে শুধু মৃত্যু ফুটে আছে ।
পদ্ম মৃত্যু – নির্মলেন্দু গুণ
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

×