আমাদের দেশের নারীদেরকে দাবিয়ে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে কিন্তু কিসে আটকে রয়েছে আমাদের নারী?? আমার মনে হয় আমাদের নারীরা আটকে রয়েছে তাদের ধ্যান-ধারনায়, পোষাকে-আশাকে, চলনে-বলনে। আমাদের দেশে মেয়েদেরকে ছোটকাল থেকেই সাজগোজ, গয়নাগাটি, শারী-চুড়ি ইত্যাদি শেখানো হয়। এসব অলংকার ও পোষাক এমন যে এগুলো পরে কেউ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে না। মেয়েরা কেন, কোন ছেলে বা কোন পালোয়ানও শাড়ি-চুড়ি একগাদা অলংকার পড়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে না।
ফলে স্বাভাবিক ভাবেই নারী হয়ে যায় অবলা। তারা সবসময় ভাবে সাথে থাকা কোন ছেলে সংগীটি তার জন্য গাড়ির দরজা খুলে দিবে, তাকে ধরে বাসে উঠাবে, বা কঠিন পথ কোলে করে পাড় করে দিবে। এতে করে মানষিক ভাবে নারীকে অবলা করে তোলা হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




