আয় হায়, কামডা হইতাছে কী ?
এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বানানো হইতাছে দ্যা ঢাকা গেইট। ঢাকা ঢোল পিটাইয়া এলান কইরা দেওয়া হইতাছে, ঢাকা গেইট দিয়া কেবল ঢাকাবাসীরাই অন্দর বাহির করতে পারবে ।
আর যারা মফিজ ?
এই মফিজদের ঠেকানোর জন্যই খাঁটি ঢাকাবাসী ইউটার্ন মেম ও মিস্টার জন - এর ব্যক্তিগত প্রচেষ্টায় ঢাকাবাসীর জন্য ঈদের উপহার, ঈদের ধামাকা - দ্যা ঢাকা গেইট।
যেই সব মফিজ ঢাকা ছাইড়া নিজ নিজ বাড়িতে গেছেন, তাগো খরব আছে। ঢাকা গেইটে আইস্যা কৈফিয়ত দিয়া যদি উনাদের সন্তুষ্ট করতে পারেন, তাইলেই ঢুকতে পারবেন। আর কাজের বুয়া রোকেয়ার জন্য ফ্রি টু এক্সেস। সকল রোকেয়ার জন্য ঢাকার দরজা ২৪/৭ খোলা। নইলে মেমের সকালের নাস্তা বানাইবে কেডা ?
কেবল রোকেয়ারে নিয়া আসতে পারব যেই সব মফিজ, তাদের জন্য দ্যা ঢাকা গেইট খোলা থাকবে। অন্যরা মেম ও মিস্টারের মেজাজ মর্জি অনুযায়ী ঢাকা গেইট অতিক্রম করার অনুমতি পাইলেও পাইতে পারেন।
আহারে, মফিজ গো খবর আছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




