সমর্থন করলাম : শিক্ষা টেলিভিশন
০৮ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খালেদা জিয়া সম্প্রতি সরকারী শিক্ষা টেলিভিশন চালুর প্রস্তাব দিয়েছেন। ভালো প্রস্তাব।
আমি মনে করি, অনেক অনেক খিচুড়ি চ্যানেলের বিপরীতে সরকারী শিক্ষা টিভি একটি ব্যতিক্রমধর্মী চ্যানেল হবে। এই চ্যানেলে নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার করলে সেটা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য সহায়ক হবে। এই টেলিভিশনের মাধ্যমে খুব সহজে অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের জানানো যাবে। শিক্ষা বিষয়টাকে নিরস না রেখে সরস ভঙ্গিতে বিনোদনের মাধ্যম হিসেবে পরিণত করা যাবে। ফলে শিক্ষার্থীদের কাছে শিক্ষাটা হয়ে উঠবে আরও আকর্ষণীয়। তাছাড়া এই সব অনুষ্ঠান সিডি আকারে বাজারে ছাড়লে সেগুলো শিক্ষা উপকরণ হিসেবেও ব্যবহার করা যাবে।
বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের আওতায় এই চ্যানেল একটি মাইল ফলক হতে পারে। আশা করি, সরকার এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। বিরোধীদলীয় নেত্রীর প্রস্তাব বলে এটাকে অগ্রাহ্য করবে না। যে প্রস্তাব জাতির জন্য উপকারী হবে, সেটা যেই উপস্থাপন করুক, সরকারের উচিত গুরুত্বের সাথে বিবেচনা করা।
খবর এখানে
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন