somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারী টিভিতে বিটিভির সংবাদ চাই না

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও সরকার বেসরকারী টিভিতে বিটিভির সংবাদ প্রচারের জন্য তাগিদ দিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্স-বার্তায় বেসরকারী টিভিগুলোকে দুপুর দুইটা ও রাত আটটার সংবাদ প্রচারের জন্য বলা হয়েছে।
পত্রিকায় বিষয়টি জেনে রীতিমতো মেজাজ খারাপ হয়ে গেল। বেসরকারী টেলিভিশন নীতিমালা থেকে এই কুৎসিত নিয়মটি এখনও কেন বাদ দেয়া হয়নি বোধগম্য নয়। যেখানে ১৯৯০ সালে তিন জোটের রূপরেখায় বিটিভিতে স্বায়ত্ত্বশাসন দেয়ার কথা ছিল, সেখানে বেসরকারী টিভিতে বার বার সরকারী টিভি বানাতে চায় কেন সরকার ?
এমনিতে আমরা বাংলাদেশী বেসরকারী চ্যানেলগুলোতে ব্যাপকভাবে নিজস্ব সংবাদ প্রচারের ব্যবস্থা আছে । তাদের খবরের মান বিটিভির খবরের মানের চেয়ে খারাপ নয়। বরং নানা চ্যানেল থাকাতে তাদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে খবরের মান উন্নত করার প্রয়াস লক্ষ্য করা যায়।
দুপুর দুইটা ও রাত আটটা বেসরকারী টিভির জন্য প্রাইম টাইম। এ সময় টিভির সামনে বিপুল দর্শক থাকে। বিশেষত রাত আটটায় প্রচুর দর্শক টিভির সামনে থাকে সেটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এই প্রাইম টাইমে বিটিভির সংবাদ প্রচার করা হলে দর্শক সোজা চলে যাবে বিদেশী চ্যানেলে। কেউ বসে বসে বিটিভির সংবাদ দেখবে না।
১৯৯৮ সালে বেসরকারী টেলিভিশনের জন্য যে নীতিমালা আছে , সেটা থেকে বিটিভির সংবাদ প্রচারের বাধ্যবাধকতা বাদ দেয়া হোক। এই নীতিমালা এখনও ধরে রাখার কোন মানে হয় না।
সবগুলো চ্যানেলে একসাথে বিটিভির সংবাদ প্রচার করার ভুতুরে এবং স্বৈরাচরী নিয়মটি বাতিল করা হোক। এই রকম মাথামোটা স্বৈরাচারী বিধি কোন গণতান্ত্রিক দেশে বহাল থাকতে পারে না।

বিস্তারিত সংবাদ এখানে
৩৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×