somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয় আর-একটিবার আয় রে সখা...(প্রথম পর্ব)

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বেশ কয়েকদিন পর স্কুলে গিয়েছিলাম। আমার পুরানো জায়গা...দীর্ঘ সময় এই স্কুলে কাটিয়েছি...খানিকটা নস্টালজিক হয়ে গিয়েছিলাম। স্কুলে কেন ডেইলি যেতে হয়, সেটা নিয়ে কী আপত্তি ছিল আমার! অথচ এখন, স্কুল ছাড়বার পর, সেই স্কুলে ফিরে যাবার কি ব্যাকুলতা!
যাই হোক, এটা মোট্টেও কোন দুখি দুখি লেখা না। এটাকে একটি পরীক্ষামূলক (প্রায়)রম্যরচনা হিসেবে চালিয়ে দেব বরং।

২০০৬ সালের মাঝামাঝিতে আমি একটা ডায়রি পাই, গিফট হিসেবে। ছোট সাইজের একটা ডায়রি, একেবারে পিচ্চি। এখন বছরের মাঝখানে কিভাবে ওটার সদ্ব্যবহার করা যায় সেটাই ভাবতে লাগলাম। আগেই বলে রাখি, আমি তখন ক্লাস এইট এ পড়ি। ক্লাস এইট টা এমনিতেই অনেক ভাল গেছে...আমাদের ক্লাসটা ছিল সবচেয়ে মজার। আমার লেখার খানিকটা অভ্যাস তখনও ছিল। ফলে আমার এবং ক্লাসে আমার তাবৎ খাতিরের মানুষদের উৎসাহে ঠিক করা হল, ওই ডায়রিতে আমাদের ক্লাসেরই বিভিন্ন ঘটনা লেখা হবে (অফ পিরিয়ডে কিংবা বোরিং ক্লাসগুলার ফাঁকে)। ওই ডায়রি ঘাটতে গিয়ে মনে হল এখানে কিছু অংশ তুলে দেই। :)
আমার ফ্রেন্ড...ক্লাসমেটদের নাম অপরিবর্তনীয় থাকল। শিক্ষক-শিক্ষিকাগণের নাম দেওয়াটা নিরাপদ না। ;)
আগেই বলে রাখা ভাল, আমি তখন মাত্তর এইট এ পড়ি...ফলে লেখাও তেমনই...হে হে!

Date: 03.09.06
Time: 12:10 p.m
Place: Classroom

English 1st paper ক্লাসে ম্যাডাম বইয়ের exercise গুলা করতে বলেছেন। আমি যে কী করছি তা বোঝাই যাচ্ছে। মৌমিতা আস্তে আস্তে পেছন দিকে step by step হাঁটতে হাঁটতে ম্যাডামের চোখ এড়িয়ে বের হতে গিয়ে একচা চেয়ারের সাথে বাড়ি খেল। ও যা করে...সেদিন আমাদের অতি প্রিয় (!) X ম্যাডাম ওর যন্ত্রণায় অতিষ্ট হয়ে শেষে এত করুণ স্বরে বললেন, "মেয়েটা আমাকে এত জ্বালায় কেন?" যে মৌমিতা নিজেই দুঃখ পেয়ে গেল।
শাপলা স্কুলে আসেনি। ওদের বাসার ওদিকে মিছিল না কি জানি হবে...তাই মনে হয় মার খাওয়ার ভয়ে আসেনি। অবশ্য ওকে মারতে গেলে মানুষ উল্টা মার খেয়ে ৪/৫ টা হাঁড়-হাড্ডি ভেঙ্গে ফিরে আসবে।
বহ্নি 'তিন গোয়েন্দা' পড়ছে। পূর্ণিকে কিসের যেন নাম্বার দেখার জন্য সামনে ডাকা হল। ও বলল, "আসতেসি তো, আসার একটু সময় দিবানা!" তাই তো...ওকে তো চার-পাঁচদিন সময় দিতেই হবে...।
আনিকা (এটা আমি না কিন্তু!) as usual অর্থহীন কথা বলছে। ও পারেও...কয়েকদিন আগে টিফিন পিরিয়ডে আমরা সবাই মিলে বসে গল্প করছি, এমন সময় দেখি ও বিনা কারণে একটা চেয়ার টেনে টেনে নিয়ে যাচ্ছে! আচ্ছা, ক্লাস শেষ হচ্ছেনা কেন?
মজার ঘটনা বলি, সেদিন ধর্ম ক্লাসে মৌমিতার পাশে বসলাম। ও হঠাৎ করে বলল, "ইবলিস নামটা কি সুন্দর, না?"
যাই হোক, আর লেখা যাবেনা। পরে লিখব। হাত ব্যাথা করছে। ;)

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×