somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Theory of relativity?

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'... তুমি কয়দিন ধরে চেন ওনাকে?' 'এই নয়/দশ মাস হবে... কেন?' 'না, তোমার কথা শুনে মনে হল যে উনি তোমার অনেকদিনের পরিচিত। কিন্তু নয়/দশ মাস is not really a long time. It seems like you barely know him, dear...' এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতার অংশ এটা। আমার খুব পছন্দের এবং বেশ কাছের একজন মানুষ সম্পর্কে এই প্রশ্নটা উঠেছিল... প্রসঙ্গক্রমে। এবং বলাই বাহুল্য যে আমার উত্তর প্রশ্নকর্তাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। যাকে আমি মাত্র নয় কি দশ মাস ধরে চিনি... একটা বছর ও না, মাত্র নয়/ দশ মাস, তিনি কী করে আমার 'খুব পছন্দের' কিংবা 'বেশ কাছের' হয়ে পড়তে পারেন এটা নিয়ে তিনি প্রশ্ন করতে পারেন বৈ কি...।

'ব্যাপারটা আসলেই পুরোটাই আপেক্ষিক...' এ ধরনের কথা আমি প্রায়ই মানুষকে বলতে শুনতাম... ছোটবেলা থেকে শোনা এই 'আপেক্ষিক' শব্দটার আক্ষরিক অর্থ না জানা সত্ত্বেও আমার মনে এ সম্পর্কে আবছা একটা ধারণা জন্মেছিল, মানে সেই ছোটবেলায় নিজে নিজে বিচার করার পর যতটুকু ধারণা জন্মাতে পারে আর কি, এবং সেই আবছা ধারণা নিয়েই আমি শব্দটা মাঝে মাঝে ব্যবহার করে ফেলতাম... বেশ ভারিক্কি ভাব নিয়ে (পরে অবশ্য বুঝেছিলাম যে আমি শব্দটার সঠিক ব্যবহারই করেছিলাম... ঝড়ে বক মারা আর কি!)। তবে আজকে এই শব্দটা আবার ব্যবহার করা হবে... এবং এইবার জেনে...।

যাই হোক, সেই conversation টা নিয়ে আমি বিশেষ মাথা ঘামাই নি। কিন্তু এর বেশ কিছু দিন পর কিছু ঘটনা আমাকে আবার বিষয়টা নিয়ে মাথা ঘামাতে বাধ্য করল।

'আমি অমুককে চিনি।' এখানে অমুক কে 'চেনা'র পরিমাণটা যে সমস্ত ফ্যাক্টর এর উপর নিভর্র করে তার মধ্যে একটি হল 'সময়'- আমি তাকে কত সময় ধরে চিনি সেটা। সেদিন প্রশ্নকর্তা এই ফ্যাক্টরটার উপর একটু বেশিই জোর দিয়ে ফেলেছিলেন। তিনি সাধারণভাবেই ধরে নিয়েছিলেন যে যেহেতু সেই ব্যক্তির সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না, সেহেতু আমি আসলে তাকে খুব একটা চিনি না... কিংবা চিনতে পারি না (অবশ্য কাউকে 'চেনা'র সংজ্ঞাটা তাঁর কাছে কী সেটাও ভাববার বিষয়)। এখন কথা হল, সাধারণীকরণ করাটা কি ঠিক?

প্রশ্নে যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছিল, তাঁকে আমি প্রায় দশ মাস ধরে চিনি। আমার সম্পর্কে তাঁর যতটা ধারণা আছে (মানে আমার জেনার, চিন্তা-ভাবনা, আগ্রহের বিষয় বা যোগ্যতা ইত্যাদি বিষয়ে ধারণা), আমাকে খুব লম্বা সময় ধরে চেনেন (যেমন: কয়েকজন বন্ধু... কিংবা আত্মীয়) কিংবা আমাকে আমার চেয়েও বেশি সময় ধরে চেনেন (যেমন আমার মা- বাবা) এমন অনেকেরই ততটা পরিষ্কার ধারণা নেই। এমন না যে তাঁর খুব কাছাকাছি আমি থাকি... ইন ফ্যাক্ট আমরা আলাদা দুটো মহাদেশে থাকি। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি তাঁকে চিনি। অর্থাৎ, কাউকে কতটুকু চিনি সেটা বিচার করার মাপকাঠি হিসেবে সময়কে এতটা গুরুত্ব দেওয়া খুব একটা wise না। এই কনসেপ্ট টা পুরোটাই আপেক্ষিক এবং সেটা অন্যান্য সব কনসেপ্ট এর ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এটা মোটেও নতুন কোনো ব্যাপার না, সবারই জানা... এমন না যে আমি নতুন কোনো আবিষ্কার করে ফেলেছি। কিন্তু জানা থাকা সত্ত্বেও বিভিন্ন বিষয়কে generalize করার প্রবণতাটা অধিকাংশের ক্ষেত্রেই এত বেশি কেন থাকবে?

আর ওই যে যিনি আমাকে প্রশ্ন করেছিলেন, তাঁকে আমি এই লম্বা-চওড়া লেকচারটা শুনিয়ে দিতে পারতাম, ইন ফ্যাক্ট উচিত ছিল... কিন্তু প্রবৃত্তি হয় নি...।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×