আপনার জিপিএ কত?( রিক্সাওয়ালার মুখে এই কথা শুনিয়া যারপরনাই টাস্কিত হইলাম)
কেনো?
-এখন জিপিএর ভিত্তিতে রিক্সায় চড়ার যোগ্যতা অর্জন করিতে হয়।
আমার শুধু বাংলায় আর English এ জিপিএ ৫ ছিলো না।
-বলেন কি মিয়া! মাতৃভাষায় এ+ পান নাই আর এ যুগের পোলা হইয়া ইংরেজিতেউ এ+ নাই????আর আফনে আইসেন আমার রিক্সায় উঠতে ? আপনার তো সাহস কম না?
ধুরু মিয়া আজকাল english এ এ+ পাইতে পড়াশুনা করা লাগে নাকি??? FM radio শুন
লেইতো হই। আর মাতৃভাষার কথা...উফফ this is গডডেম শিট man..
আমি তো তার কথা শুনে থ... বললাম ভাই আমরা যে সময় পাশ করসি সে সময় এ+ পাইলেউ এমন গনহারে ৬০/৭০ হাজার পাইত না। ওই সময় যারা 4.00 পাইত তাদেরও ভাল একটা ইমেজ ছিল।
রাখেন আফনার চাপাবাজি ।যে লোক মাতৃভাষায় এ+ পাই না সে কয় জ্ঞানের কথা।। গোল্ডেন না পাউয়ার আগ পর্যন্ত কাউরে জ্ঞান দিতে আইসেন না মিয়া। দরকার পড়ে আবার পরীক্ষায় বসেন। আফনেকি কোনদিন রাজনীতিবিদদের ভাষণ শোনেন নাই?? এই ধরেন we are looking for শত্রুজ বা i am একদম fade-up। আল্লাগু এইডা তো দেহি আমার থেইকা মূর্খ...
আফনে তো আর কোনদিন কোন ভর্তি পরীক্ষায় বইতেই পারবেন না...আফনার জীবন তো ১৮ আনাই শেষ...
চোখ মুখ করুন করিয়া বললাম, আ্পনারা এমন করলে আমরা চলাচল করি কিভাবে বলেন? বাংলা পরীক্ষার দিন পেটের সমস্যা ছিল ভাই আর english তো বিদেশী ভাষা সুবিধা করতে পারি নাই । দশটাকার ভাড়া বিশটাকা দিতেছি। তবু চলেন। ☧
-গোল্ডেন এ+ পান না আবার ঘুষ দিতে চান? আমরা গরীব হতে পারি কিন্তু ছোটলোক না।উইঠা পড়েন। বিশটাকার সাথে আর দুইটা টাকা বাড়ায় দিয়েন। ☧
(কোন সম্প্রদয়কে কটাক্ষ করে নয়, আর যাকে করা হল তেনাদের গণ্ডারের চামড়া,এগুলাতে কিছু জাই আসে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




