আমার সুখেই যার অন্তহীন সুখ
আমার হাসিমুখ ভুলায় যার দু:খ
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
শুয়ে পাশে মাথায় হাত বুলানো
স্বপ্ন আশা ভরে বুকে জড়ানো
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
যখন অসহায় এক মানুষ ছিলাম আমি
সেবা, লালন,পালন; কপালে দিয়ে চুমি
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
মমতাময়ী নয়ন সদা খুঁজে ফিরে
তার প্রিয় খোকা কখন বাড়ি ফেরে
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




