বুকের ভাঁজে কামড়ের ক্ষত বয়ে আজ রাজপথে এসেছি,
আঁচলের গিঁটে এনেছি বেঁধে ছাইপোড়া দাবি;
সাড়ে তিন যুগ ঘুমিয়ে আমি-
মরণের কালে জেগেছি,
চশমার ঘষা কাঁচের আড়ালে আমি আগুন বয়ে এনেছি;
চিনতে পারনি আমায়!
আমি সেই বীরাঙ্গনাই বলছি ।।
শাসন বুঝিনা আমি-
শোষণও বুঝিনা,
শুধু জানি, নিয়মের গ্যাড়াকলে ফাঁসা আইনের কালোপট্টি চোখ-
আজ পারবেনা রুখতে আমায়;
আমি রাতের আবডালে দেখি ডিসেম্বরের সূর্য!
আমি আলোর মুখোশে দেখি মার্চের রাত!!
অলংকার যত ডাস্টবিনের সিন্দুকে বেঁধে-
আজ হাতে রশি নিয়ে এসেছি পথে;
ফাঁসি দাও আজ হায়েনার,
নয়তো আমার ।।
আমার সন্তান আগুন হাতে রাজপথে আজ,
চাপাতির ধারে আঁকে কারো গায়ে মৃত্যুর শীতল ট্যাটু!
না না, আমার সন্তান ভেবে যেন ভুল কোরোনা-
জঠর আমার ওর জন্মস্হান বটে,
তবু ধমনীতে বহমান কুকুরে বাপের রক্ত-
বামবুক ক্যাবারেতে
ডুব দেয় বরফকুচি লালজলে!
কাঁদে বীরাঙ্গনার সাদাকালো জঠর ।।
বল এ পাপের দায় তবে কার!
কুকুর? জননী?? না জন্মভূমির ???
শিরোনাম পাইনি খুঁজে ~ ১১
।।সা।ত।কা।হ।ন।
https://www.facebook.com/ankons.shatkahon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




