আমি যেতে চাই, যেতে চাই তোমার সাথে
আমি মাতাল হই, মাতাল হই তোমার পাশে
যদি দ্্বিধায় থাকি, তোমাকেও করে তুলি দ্্বিধান্বিত!
কিন্তু আমি হাঁটতাম পাঁচশো মাইল, তারও অধিক
শুধু সহস্র মাইল হেঁটে যাওয়া সেই লোকটির মতো,
যেতে যেতে তোমার দরজার কাছে,লুটিয়ে পড়তে।
আমি যখন কাজে থাকি, তোমার জন্য কঠোর পরিশ্রমী
তাতে যা আসে, তোমার হাতে তুলে দিই।
আমি সেই লোক যে তোমার জন্য বাড়ি ফিরে আসি,
যদি বুড়ো হই, জানি হবো একদিন! তোমার সাথে সাথে।
যখন নিঃসঙ্গ হই, তাও জানি হবো একদিন, তোমায় না পেয়ে;
তবু স্বপ্ন দেখে যাবো, তোমায় ভেবে; প্রতিদিন তোমারই সাথে।
বিঃদ্রঃ ইউকে টপ সিঙ্গেলস চার্টের শীর্ষে থাকা স্কটিশ ব্যান্ড - দ্য প্রোক্লাইমারস - এর গান। ছবিটি ব্যান্ড সদস্য ক্রেইগ ও চার্লি রিডের।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



