
গিটারে বেজে ওঠে ফ্লয়েড,
এ মধ্যরাত।
আকাশে এদিক-ওদিক দল বেঁধে ছুটে বেড়াচ্ছে কক্ষ্যচ্যুত উল্কারা,
নীরবতার কুয়াশা ভাঙছে মহাজাগতিক কোনো শব্দ,
নক্ষত্রের ধর্ষিতা প্রস্তরগোলকদের চিৎকার যেন অনুরণিত হয়ে যাচ্ছে অন্ধকার মহাশুন্যে,
ধুমকেতুর উজ্জল চিৎকার পেরিয়ে,
গ্রহাণুপুঞ্জের ছায়াময় কলরব ছাড়িয়ে,
চলে যাচ্ছি নতুন কোনো ছায়াপথে-
অন্য পৃথিবীর সন্ধানে।
দূরতম গ্রহে নির্বাসিত তুমি
আজও কি আছো আমারই অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


