তাদের তুলনায় আমি কি?
নিতান্তই গাধা একজন। আজে বাজে লিখা লিখে একটা জায়গা দখল করে আছি।
একটা কাজ আমি এতদিন করেছি আর তা হল আমি সবার লিখা পড়ার চেষ্টা করেছি। আর অন্যদের মন্তব্য গুলোকে উপভোগ করেছি। অধিকাংশ লিখাই লগ-ইন না করেই পড়েছি, তাই বেশী মন্তব্য করা হয়নি। সল্প সংখ্যক মন্তব্য করেছি আর তা কারো মনে আছে বলে মনে হয় না।
আমি ঢাকাতে আমার বোনের বাসায় থাকি। যার ফলে নেট ব্যবহার করি ফ্রি। আগামী কাল আমি বাসায় চলে যাব মানে নওগাঁ। সেখানে নেট ব্যবহারের সুযোগ পাব কিনা জানিনা। আর পারলেও সেটার ব্যয়ভার বহন করতে আমি পারব কিনা বলতে পারিনা। এখন মনে হচ্ছে নেটের সাথে নিজেকে জড়িয়ে ফেলা ঠিক হয়নি।
এ পর্যন্ত ব্লগের কাউকে বিরক্ত করেছি বলে আমার জানা নেই। তাপরেও মাফ চাচ্ছি।
চমৎকার একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি। খারাপ লাগছে। আশা করি মানিয়ে নিতে পারব কিন্তু ভুলে যাব না। আর চেষ্টা করব আবার ফিরে আসার জন্য।
সকলকে ধন্যবাদ আমার আবর্জনা গুলোর দিকে মুখ তুলে তাকানোর জন্য।
যদি কখনও আবার এখানে নিয়মিত আসতে পারি তাহলে এই পোস্টটি অবশ্যই ডিলিট করে দেব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



