মা'র বকুনি গুলা আর মনে মনে রাগ করতাম।
বন্ধুদের সাথে আগামীকালের খেলার প্ল্যানিং।
আগামী কাল স্যারের কাছে পড়া ঠিক মত পারবতো, না পারলেইতো শ্যাষ।
স্যারের কাছে পড়তে আসা ঐ নতুন মেয়েটা দেখতে কেমন ছিল? আমার দিকে কবার তাকিয়েছিল?
আজ আমার পকেট থেকে গেছে, আগামীকাল হারামীটার কাছ থেকেই আদাট করতে হবে সিগারেটের টাকা। (হারামী আমার জানের দোস্ত)
আচ্ছা কাল পড়তে না গিয়ে একটা সিনেমা দেখলে কেমন হয়? হলে গিয়ে... আরে না! বাসায় বন্ধুরা মিলে দরজা লাগিয়ে একটা...................
হায়! হায়! কাল রেজালট দেবে। মনে হয় ভালই করব যদি না করি আম্মুতো তাহলে .................আমার খবর আছে।
[গাঢ়]এখন চোখ বন্ধ করলে দেখতে পাই:[/গাঢ়]
মা'র বকুনির মধুর স্মৃতি, ইশ আবার কবে যে বকুনি খাব?
বন্ধুরা কে কোথায় আছে জানিনা তবে ভাল আছে মনে হয়। বাপ্পি মনে হয় এলিজার সাথে কলিজা মিলিয়েই ফেলল..............................জানিনা।
আগামীকালতো কোন কাজ নেই আরেকটা বোরিং দিন শুরু।
শালী আমারে জ্বালাইছস আজ তোর একদিন কি আমার একদিন। মোবাইলে কল দিতে গিয়ে দেখি ব্যালন্স নীল।
হারামী হালায় বেনসন ধরছে আর আমি হালায় আকিজ বিড়ি। যাহ তোর লগে আমার ইসরায়েল-লেবানন যুদ্ধ।
কি আরামে চোখ বুজছি। আহ কি আরাম। আরে এইডা কিয়ের শব্দ। আরে আবার টিভি ছাড়ছে কুন হালায়। বন কর, অক্ষুনি কইতাছি।
কালকে কি হবে? সামনে তো অনিশ্চয়তার অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। সেই অতল অন্ধকারে কোন কিছুরই ঠাঁই পাইনা। কিছুই দেখতে পাইনা। কেউ কি আছে ঐখানে? "কেউ আছেন?"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



