কখনও সমুদ্র খুঁজতে চাই
কখনও পেতে চাই স্বাধীনতা
কখনও স্বপ্ন দেখতে চাই
কখনও কণ্ঠে নিতে চাই কবিতা
স্বাধীনতা শব্দটাকে আমার কোনদিনই
যথেষ্ট স্বাধীন মনে হয় না
কারণ তার মধ্যে
লুকিয়ে রয়েছে অধীনতা
কবিতা শব্দটাকে আমার চিরদিনই
বড় কৃত্তিম মনে হয়
কারণ এর মধ্যে রয়েছ
কাব্য - যা জীবন নয়
তবু এখনও স্বপ্নে ডানা মেলে স্বাধীনতা
তবু এখনও সমুদ্রে জেগে ওঠে কবিতা
কখনও সমুদ্র খুঁজতে চাই..........
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


