শ্যাম গাঁয়ে উড়ে যায় মাছরাঙা-চিল
সাদা মেঘ ঢেকে দেয় আকাশের নীল।
বাতাসের ছোঁয়া পায় শরতের কাশ
জলে নেমে সাঁতরায় সাদা রাজহাঁস।
সাদা বক টুপ করে ঠোঁটে গোঁজে মাছ
মাঠে মাঠে নাচে ঢেউ ধানে ভরা গাছ।
কলি থেকে ফুটে হাসে শরতের ফুল
সেই সাদা ফুল যেন দাদিমার চুল।
তরতাজা ভোর জাগে হাসে অপরূপ
সবুজের পিঠে চড়ে শরতের রূপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


