সম্মিলীত নাগরিক সমাজ, গোদনাইল (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)- এর আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যে ০৮ ঘটিকায় লক্ষ্মীনারায়ণ বাজারের জনতা কাবে। বৃহত্তর গোদনাইল যেমন-রসুলবাগ,পাঠানটুলী, চৌধুরীবাড়ী ও ২ নং ঢাকেশ্বরী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটির এটি ছিল প্রথম আনুষ্ঠানিক আলোচনা সভা।
আলোচনা সভায় বিভিন্ন বক্তাদের বক্তব্যে সম্মিলীত নাগরিক সমাজের জন্য বর্তমানে করণীয় যে বিষয়গুলো তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় চৌধুরীবাড়ী থেকে এসিআই পর্যন্ত যে সড়ক তার যে সকল স্থানে নালার সৃষ্টি হয়েছে, তা ভরাট করার জন্য জরুরী ভাবে ব্যবস্থা নিতে পৌরসভার দৃষ্টি আকর্ষন করা অথবা নিজেদের উদ্যোগে ভরাট করা। আর অত্র এলাকার তিনটি স্কুলে আসন্ন দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যে সকল দরিদ্র ছাত্র-ছাত্রী পরীক্ষার ফি দিতে অপারগ তাদের আর্থিক ভাবে সাহায্য করা এবং গরীব ছেলেদের সুন্নাতে খৎনার ব্যবস্থা করার বিষয় গুলো উঠে আসে।
আহ্বায়ক মো: ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন আহমেদের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- মীর মো. সফিউলাহ (সফি), জসিম উদ্দিন, নারায়ণ চন্দ্র দাস, ডা. মনজুরুল ইসলাম মুছা, শাহজাহান মিয়া, হাবিবুর রহমান সেন্টু, গোলাম মোস্তফা, মোহাম্মদ হানিফ, লোকমান হাকিম প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মনিরুজ্জামান মনির, নারায়ণ চন্দ্র দাস, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন খোকন, ডা. মোস্থফা, হাবিবুর রহমান, আশীষ কুমার মজুমদার, হুমায়ন কবীর, কাজী ফারুক, শংকর, সারোয়ার ও আহমেদ কায়সার নাসির ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


