এখন নিশীথ রাত
বসে আছি একা একা
মনভূমে করিতেছি আশার আবাদ,
তুমি আসবে লয়ে সাথে পূবের প্রভাত।
বসে আছি একা একা,
যতদূর যায় দেখা-
ঝিলমিল অগুনতি আকাশের তারা
আমারে ডাকিয়া কহিছে তারা,
" এমন ত ছিলনা কথা "!
তুমি কেন একা আছ বসে ?
কোথা' তব প্রীয়-লতা !
আমি ভাবি বসে ক্ষণ...
স্মৃতির ঘড়ি টিক টিক বাজে
একলা আমার মন-
উড়েযায় তারাদের মাঝে।
উদাস নয়ন, দূরের আকাশ পানে
"সেঁ দেখিবার অভিলাস
ঘটনার উড়ে যাওয়া আভাস"
উড়েয়ায় মহাকাশে আলোর সাঁজে।
(উড়ে যায় মন সুদূর অতীতে, যেথা
তারার আকাশে ঘর, মেঘের জলসায়-
বিজলী আলোয়, বজ্রের ধমাদম বাজনায়
আমাদের গানে গানে বলা কথা।
এর পর
দু দিনের তর
পৃথীবিতে নির্বাসন তোমার আমার।
হারাইয়াছিনু তোকে।
এর পর কতজন কতমন
করিয়া অতিবাহন-
পাই খুঁজে তব সন্ধান,
কথা হল মনে রাখি' মন।
"এক পথে হবে সখা আমাদের চলা
চোখে-মুখে-কানে একি কথা বলা।
এর পর পথ হবে শেষ
পথ শেষে সস্যের ক্ষেত,
কোন কৃষ্ণচূড়ার বন'
ছয়া সুনিবিড় সেখানে-
রচিব মোদের ঘর নীর্জন।
শেষ হবে আমাদের নির্বাসন।
চির প্রেমে চিরদিন হব লিন
আমরা দু'জন।
তার পর আবার তারার দেশ। )
বোঝিনি কিসের ছলনা
এসব কিছুই হলনা,
অতীত-খানি'রে ভুলে,
তুমি ভেসে গেলে-
কার প্রীতি বানের জলে-
বহুদূর,
দেখা হবেকি আবার-
জানিনা, জানা হবেকি আমার।
"তার পর" ?
তার পর সারাদিন
বোঝা হয়ে জীবন
সিন্দবাদের ভূতের মতন'
দুদিনের সঞ্চয় করি অর্জন।
আর সারারাত
বালুচরে বসে বসে যাচ্ছে নিপাত-----
এর পর তারারা ডাকে
একলা বসি থাকা আমাকে।
একলা আমার মন
উড়ে যায় তারাদের মাঝে,
আবার " সে দেখিবার অভিলাস
ঘটনার উড়ে যাওয়া আভাস"
উড়ে যায় মহাকাশে আলোর সাঁজে।
উড়ে যায় মন সুদূর অতীতে, যেথা
তারার আকাশে ঘর, মেঘের জলসায়-
বিজলী আলোয়, বজ্রের ধমাধম বাজনায়
আমাদের গানে গানে বলা কথা।
এর পর রাত হল শেষ, পাড়ায়ে অনেক দেশ
সূর্য প্রভাত আনে পুবের আকাশে,
তুমি আসনাই, শূন্য আসন মোর বুকের বাঁ পাশে।
এই ভাবে কত রাত আমার নিঃশেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


