somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা লেখার দিনগুলি

২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।

গল্পটি আমার ছোট খালার মুখ থেকে শোনা।

কতই বা বয়স হবে তখন আমার। বড়জোর দুই কিংবা আড়াই। অল্প অল্প কথা বলতে শিখেছি মাত্র। ছোট খালা নাকি খুব আদর করত।

তো, একদিন শুক্রবার। জুম্মার নামাযের সময়। খালা আমাকে নিয়ে দোনলাতে দোল খাচ্ছে। তো আমিও খালার কোলের ওম পেয়ে চুপচাপ বসে আছি। দোলনার দুলুনিতে কিছুক্ষনের মধ্যেই আমার কবি ভাবটা জেগে উঠল। আমি আমার আধো আধো মুখে বলে উঠলাম

লা ইলাহা ইল্লাললাহ
জুম্মাত লোক হইছে ঢেইল্লা।

খুব ছোট একটা কবিতা। কিন্তু আমার খালার মাথাতে কবিতাটা চির জীবনের জন্য গেঁথে গেল, কারণ ওই সময় এমন একটা ঘটনা ঘটল, তা নাকি ভুলবার মত নয়। তা হল, দোলনাটার দড়ি গেল ছিড়ে। ছোট খালা আমাকে নিয়ে ভুমিতে চিৎপটাং।



২।

এই গল্পটা আমার স্পষ্ট মনে আছে। আমি তখন ক্লাশ ওয়ানে পড়ি। তো আমরা যে বাসাতে থাকি, সেই বাসার নীচ তলাতে খুব মোটা এক লোক থাকত। ওই রকম মোটা মানুষ আমি আর দেখি নাই। যাই হোক উনাকে আমরা সবাই ভুটকা বলে ডাকতাম। ভুটকার বউটাও ছিলো খুব ভুটকি।

যাই হোক, ভুটকা পুলিশে চাকরি করত। তো একদিন ভুটাকা অফিস থেকে কিছু খোরগোশ আনল। পিচ্চি পিচ্চি খুব সুন্দর খোরগোশ। দেখলেই হাতে নিয়ে আদর করতে ইচ্ছা করে। আমারও খুব ইচ্ছা হল, একটা খোরগোশ হাতে নিয়ে আদর করতে। ভুটকাকে এই কথা বলতেই, ভুটকা আমার দিকে এমন ভাবে তাকাল, আমি কেমন জানি ছোট হয়ে গেলাম। এইদিকে আমার তখনকার বান্ধবী ডালিয়া, আমাকে একটা খোরগোশ যে করেই হোক আনতে বলেছে।

এদিকে খোরগোশগুলোর জন্য আলাদা ঘর বানানো হল। খোরগোশের বাচ্চাগুলো তাদের ঘরের চারিদিকে ছুটোছুটি করে, আর আমি একটু ধরতে গেলেই ভুটকা খ্যাক করে উঠে। এদিকে আমার বান্ধবীর কাছে, একটা খোরগোশের বাচ্চার জন্য আমার মান-সম্মান সব ধুলিসাৎ। প্রতিশোধ নেবার বাসনাতে আমার কবি মন বিদ্রোহী হয়ে উঠল।

এর কিছুদিন পরে, ভুটকার বাসাতে কিছু মেহমান এসেছে। ভুটকা তাদের মেহমানদারি করতে ব্যাস্ত। তো আমি এটা ভুটকার জানালা দিয়ে দেখলাম, আর ভাবলাম এটাই আমার প্রতিশোধ নেবার সুযোগ। তাই আমি ভুটকার জানালা রেলিং ধরে, জানালার বাহির থেকে চিৎকার করে গেয়ে উঠলাম,

ভুটকা ভুটকি কাঁঠালের রস
ভুটকা পাদলে ভুটকির দোষ।

আর এই কবিতা ভুটকার কানে ঢুকতেই, ভুটকা তড়াক করে লাফ দিয়ে উঠে আমাকে ধরার জন্য দিল দৌড়। আমিও তো আর থেমে নেই। আমিও দিলাম দৌড়। ভুটকা হল ভুটকা মানুষ। সে তো আমাকে আর দৌড় দিয়ে ধরতে পারবেনা। তাই কিছুক্ষণ পরে আবার আমি ভুটকার জানালা রেলিং ধরে, জানালার বাহির থেকে চিৎকার করে গেয়ে উঠলাম,

ভুটকা ভুটকি কাঁঠালের রস
ভুটকা পাদলে ভুটকির দোষ।

ভুটকা আবার দিল দৌড়। আমিও সাথে সাথে লাপাত্তা। আবার কিছুক্ষণ ঘুরাঘুরির পর, আমি আবার ভুটকার জানালার কাছে ফিরে এলাম। বার বার এলাম।

ভুটকার জীবন অতিষ্ঠ হয়ে গেল। মেহমানদারি বাদ দিয়ে ভুটকা আমার পিছনে লেগে রইল। বিকেল বেলা যখন আমি এই কবিতা খেলা, খেলতে খেলতে ক্লান্ত, তখন একটা পাঁচিলের উপর উঠে জীবনের শেষ কোথায়, এমন ভাবনা ভাবতে ব্যাস্ত, তখন হটাৎ ভুটকা পিছন থেকে এসে আমার ঘাড় ক্যাঁক করে ধরল। তারপরে ‘কবিতা লিখো’, এই বলে আমার ডান উরুতে একটা চড় বসিয়ে দিল।

আমি কাঁদতে কাঁদতে বাসাতে চলে গেলাম।

অনেক দিন পরে। সেই বাসা, সেই সময়, সব হারিয়ে গেছে। তখন বুয়েটে পড়ি। সকাল বেলা শাহাবাগের মোড়ে দাঁড়িয়ে আছি, রিক্সার জন্য। হটাৎ ভুটকির সাথে দেখা। উনি একটা হুইল চেয়ার ধরে আছেন। হুইল চেয়ারে একজন কঙ্কালসার লোক বসা। সেই সে লোক, সেই আমার ছোটবেলার ভুটকা, আজ প্যারালাইজড। ভুটকি তাকে পিজি হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

ভুটকি আমাকে দেখেই চিনতে পারল। ভুটকির কখনো কোন বাচ্চা ছিলনা। তাই ভুটকি আমাদের সবাইকে খুব আদর করত। আমাকে দেখেই ভুটকির চোখে পানি এসে গেল। রাস্তাতেই ভুটকি আমাকে জড়িয়ে ধরে আদর করল। কিন্তু ভুটকা নির্বিকার। ভুটকি বলল, ভুটকা নাকি এখন আর কাউকে সহজে চিনতে পারেনা। ভুটকি ভুটকাকে আমাকে দেখিয়ে, সেই আগের কথাগুলো মনে করিয়ে দেবার পর, হয়ত তাঁর কিছু মনে পড়ল। ভুটকা আমার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলে উঠল, কেমন আছিস রে?

ঠিক সেই আগের মতন, ভুটকার হাসি। আমি মন খারাপ করা গলায় বললাম, ভালো।

ক্লাসের দেরী হয়ে যাচ্ছিল। তাই ইচ্ছা থাকা সত্ত্বেয়, আমি ভুটকা আর ভুটকিকে ফেলে চলে গেলাম। ভূটকা আর ভুটকির আসল নাম আমাদের আর কখনো জানা হলনা।



৩।

ছাচ্চি, একটা আজব নাম। আমি পড়ি ক্লাশ টুতে, আর ছাচ্চি দিল মেট্রিক পরীক্ষা। ছাচ্চি খুব ভালো ছাত্র ছিল। তাই রেজাল্টের সময় দেখা গেল, ছাচ্চি ফার্স্ট ডিভিশন পেয়েছে। সেই যুগে, ফার্স্ট ডিভিশন আবার খুব বড় একটা ব্যাপার। ছাচ্চির তো আর মাটিতে পা পড়েনা। ছাচ্চির আব্বা ছেলের এই রেজাল্টে এত খুশি হল যে, ছেলেকে একটা সাইকেল কিনে দিল।

যাই হোক, ছাচ্চি খুব ভাব নিয়ে সাইকেল চালাত। তো, একদিন আমি ছাচ্চিকে বললাম, আমাকে সাইকেল চালাতে দিতে হবে। এই কথা শুনেতো ছাচ্চি একেবারে থ। বলে, তুই এতটুকু একটা পিচ্চি ছেলে, তুই কি সাইকেল চালাবি রে। যা যা বাড়ি যা।

আমার মেজাজটা এমন খারাপ হল যে, আর বলার মত না। ভাবলাম এর প্রতিশোধ নিতে হবে। ছাচ্চি আমাকে মানুষ হিসাবে গণ্য করেনা!

বিকেল বেলা, আমার সব ইয়ার দোস্ত, বন্ধু-বান্ধবীদের ছাচ্চির কথা বললাম। সবাই তো পারলে ছাচ্চিকে তখনি ছেঁচা দেয়। যাই হোক আমি তাদের বুঝালাম, এভাবে হবেনা, এভাবে হবেনা। ছাচ্চিকে আমরা অন্যভাবে শিক্ষা দিব। আমার কবি মন আবার আমার আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসল। বিকেল বেলা ছাচ্চি যখন তার সাইকেলটি নিয়ে খুব ভাব সহকারে বের হল, তখন আমি আর আমার সব বন্ধুরা কোরাসে গেয়ে উঠলাম,

ছাচ্চির বাচ্চা
তিন কোনাইচ্চা
দেখতে কানা
বঘের নানা
বঘে গেছে ডাক্তরখানা
ডাক্তরখানা বন্ধ
ছাচ্চির পাছা গন্ধ।

ছাচ্চি এই রকম আজব কবিতা শুনে একেবারে থ মেরে গেল। সে করল কি, সাইকেল নিয়ে দিল দৌড়। আর আমরা সব পোলাপান ওর পিছে পিছে দিলাম দৌড়। আর কোরাসে বলতে লাগলাম,

ডাক্তরখানা বন্ধ
ছাচ্চির পাছা গন্ধ।

ও যেখানেই সাইকেল নিয়ে যায়, আমরাও ওর পিছু পিছু গিয়ে কোরাসে কবিটাটা বলতে থাকি। দেখতে দেখতে কবিতাটা খুব বিখ্যাত হয়ে গেল। এরপর থেকে ছাচ্চি যেখানেই সাইকেল নিয়ে যায়, সেখানেই পিচ্চি পোলাপানরা পিছন থেকে চিৎকার করে বলে,

ডাক্তরখানা বন্ধ
ছাচ্চির পাছা গন্ধ।

এরপরে ছাচ্চি আর সাইকেল নিয়ে তেমন বের হতনা। এর কিছুদিন পরে ছাচ্চিরা এলাকা ছেড়ে কোথায় জানি চলে গেল। কিসের জন্য যে ছেলেটা এমন দুঃখে দেশান্তরী হল, তা আজো আমার অজানা থেকে গেল।



৪।

ছোটবেলাতে আমাকে বাধ্যতামুলক ভাবে প্রতিদিন এক পৃষ্ঠা করে হাতের লিখা লিখতে হত। আমার মা এই কাজ়টা তদারকি করত। তো একদিন ভাবলাম, হাতের লিখা তো হাতের লিখাই। একটা কিছু লিখলেই হয়। তো আজকে ম্যাকগাইভারকে নিয়ে একটা কবিতা লিখলে কেমন হয়? মনটা বলল, খুব ভালো হয়। তাই হাতের লিখা লেখার খাতাতে লিখে ফেললাম ম্যাকগাইভারকে নিয়ে একটা অসাধারণ কবিতা।

সেই সময় বিটিভিতে ম্যাকগাইভার নামে একটা জনপ্রিয় সিরিয়াল প্রচারিত হত। আমি ছিলাম ম্যাকগাইভারের ফ্যান। নিজেকেও মাঝে মাঝে ম্যাকগাইভার ভাবতাম। কবিতাটাই তার প্রমাণ।

সেদিন ছিল বুধবার,
শুরু হল ম্যাকগাইভার।
ম্যাকগাইভার পড়ল বিপদে,
সবাই ধরল কাঁদতে।
ম্যাকগাইভারের মুখ গোমড়া,
তার বিপরীতে কেউ তাল মিলায়না।
ম্যাকগাইভার করল একটা বোমা ফিট,
শয়তানরা ফেলল একটু পানের পিক।
ম্যাকগাইভার বোমাটি মারল ফিকে তাদের শরীরে,
শয়তানগুলো মরল বোমার আঘাতে।
সবাই ধরল হাসতে,
ম্যাকগাইভার টাটা দিয়ে গেল চলে।

বিকেল বেলা, যখন মা অফিস থেকে আসল, তখন মাকে কবিতাটা দেখালাম। মা কেন জানি খুশি হলনা, আবার রাগও করলনা। খালি গজ গজ করতে থাকল। বলল, তোমাকে হাতের লিখা লিখতে বলছি, কবিতা কেন লিখবা? এই টাইপের কথা।

যাই হোক, রাতে মা, আব্বাকে এই কবিতা লিখার কথাটা বলল। আব্বা তখন কবিতাটা দেখতে চাইল। আমি খাতা এনে দিলাম। কবিতাটা পড়ে আব্বা তো মহাখুশি। সাথে সাথে আমাকে একটা কড়কড়ে দশ টাকার নোট দিয়ে দিল।

সেটাই আমার কবিতা লিখে প্রথম এবং শেষ রোজগার।



৫।

উচ্চশিক্ষার জন্য এলাম মালয় দেশে। যে রিসার্স গ্রুপে আমি কাজ করি, তাতে আমার সাথে আরো তিনটা মেয়ে কাজ করে। আমি একমাত্র ছেলে। যাই হোক, গ্রুপে যে মেয়েটা সবচেয়ে ভুদাই, তার সাথেই আমার খাতির বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এই ভুদাই এর নাম Clory Chew (ক্লোরি চিউ)। নানা কারণে চিউ আমার উপর নির্ভরশীল। আর সেও একটা Solder Ball তৈরী করতে পারলেই আমাকে ডেকে দেখায়। ভালো কথা।

ভাবলাম, Chew কে নিয়ে একটা কবিতা লিখলে কেমন হয়। মন বলল ভালই হয়। লিখে ফেললাম ইংরেজীতে আমার জীবনের প্রথম কবিতা।

Chew Chew Chew
Cats sounds mew
Like the morning dew

Chew Chew Chew
Where are you
I love you

কবিতাটা যখন গ্রুপের সবাইকে শুনালাম, সবাই হাসতে হাসতে শেষ। খালি Chew ছাড়া। সে মুখ কালো করে বসে থাকল। সব শেষে বলল, Arafat you are a BODOH.

মালেতে BODHO মানে Stupid.
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×