মন্দিরের ঘন্টা আর ঘটা করে বাজছে না। শুধুমাত্র যতটুকু নিয়ম মানতে হয় তাই পালন হচ্ছে। এসকলই সারা দেশে জামাত-শিবিরের সহিংস সাম্প্রদায়িক ফল।সহিংস তান্ডব তছনছ করে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় জীবনযাত্রা। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারা অভিযোগ করেছেন যে সাঈদীর রায় ঘোষণার পর থেকে সারাদেশে জামাত-শিবিরের ক্যাডাররা হিন্দুসম্প্রদায়ের এক হাজারেরও বেশী বাড়িঘর ভাঙচুর করেছে। জামাত-শিবিরের তান্ডবের খন্ডচিত্রের কিছু নমুনা হচ্ছে, ২৮ ফেব্রুয়ারী, চট্টগ্রামের বাশঁখালিতে জামাতের হামলায় নিহত দয়াল হরি শীল (৬৫)। হরি শীলকে হত্যা করা ছাড়াও জামাতের ক্যাডাররা বাশঁখালির মন্দির ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়(প্রথম আলো, ৩/১)। একই দিন, কুমিল্লার ব্রাহ্মনপাড়ায়, হিন্দু সম্প্রদায়ের ২০টি ঘর পুড়িয়ে দেয়া হয়, যাতে আহত হন ১৬ জন। ভাঙচুর করা হয় বেগমগঞ্জের রায়গঞ্জ বাজারের বাইন্নাবাড়ির কালিমন্দিরসহ দুটি মন্দির ও ৮টি হিন্দুবাড়ি। সাতকানিয়ার ৮টি বাড়ি ও ১টি বৌদ্ধমন্দির। আগুনে পুড়িয়ে দেয়া হয় চট্টগ্রামের চট্টেশ্বরীতে হিন্দুদের দোকান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা গ্রামের ৮টি ও ব্রাহ্মনডাঙা গ্রামের ৬টি বাড়ি (ঢাকাটাইমস, ৩/৩)। লুট করা হয় সিলেটের কানাইঘাটে হিন্দুদের দোকান। আগুন দেয়া হয় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মন্দিরে, ভাঙচুর চালানো হয় দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জের উত্তর মহেশপুর গ্রামে বসাক পরিবারের ১১টি বাড়িতে। এছাড়াও মৌলভীবাজারের বড়লেখা, ঠাকুরগায়ের গড়েয়া গ্রাম, চাপাইনবাবগঞ্জের কানসাট, সাতক্ষীরার শ্যামবাজার, বাগেরহাটের মোরেলগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, কুমিল্লার কসবাসহ সারাদেশে ১৯৭১, ৯০, ৯২, ও ২০০১ সালের মতো জামাত-শিবিরের নেতৃত্বে সাম্প্রদায়িক হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিকান্ড, লুটপাট ও অত্যাচার করা হয়।স্বাধীনতার ৪২ বছর পরও যখন অমুসলিম সম্প্রদায়ের সদস্যদের ১৯৭১ সালের মতো প্রাণের মায়ায় স্বাতন্ত্র বিসর্জন দিতে হয়, তখন মনে হয় এ কেমন স্বাধীনতা এ কেমন স্বাধীন দেশ!
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।