somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরিয়ান স্ট্যালিন
আমি একজন সাংবাদিক। সততার সাথে কাজ করি। উচিত কথা বলার জন্য অনেকের চোখে আমি একজন উগ্র মানুষ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গনযোগাযোগ এ অনার্স এবং এমএ পাশ করেছি।

চিরজীবন আড়ালে থেকে গেলেন জিল্লুর রহমান.......

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু নামক মহীরুহের আড়ালে চিরজীবন থেকে গেলেন জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ আরও অনেক অনে নেতা, ছাত্র নেতা, যোদ্ধা নেতা।পরবর্তীতে এদের মধ্যে যারা রাজনীতিতে এসেছেন, তাঁদের নামই আমরা জানি, শুনেছি, কিন্তু বাকিদের আর কোন খবর আমরা রাখিনি।এই যেমন জিল্লুর রহমান, বেশ কিছুদিন আগেও নিজের দলের দুরসময়ে হাল ধরলেন, আধা সামরিক একটি সরকারের মোকাবিলা করে একদম ভীষণ ভাবে কিছু আন্দোলন করলেন, কিন্তু ফোকাসে এলেন না, রাজনৈতিক সংস্কৃতিতে এই যে কালচার, এইটা সেই সময়কার নেতারা ছাড়া আর কেউই ইদানিং প্র্যাকটিস করেন না। মানতে হয়, বাংলাদেশে যারা শ্রেণীর রাজনীতি করেন বলে দাবি করেন, তারা গরীব বাঙালি মুসলমানকে যথাযথ মূল্য দেন নাই, প্রান্তিকের চৈতন্যকে ‘নিজেদের উচ্চতর’ অবস্থান থেকে নানা সময়ে অবহেলা করেছেন।একজন আপসহীন নেতাকে হারিয়েছি আজ । ব্যাথা কষ্ঠে দুঃখে আমার মন বেথিত। আমি বাক হারা । দেশের জনগন কখন ও ভুলতে পারবেনা তার কথা । ইতিহাস হয়ে থাকবে বই এর পাতায় । যে বঙ্গবন্ধুর গড়া মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত এই দেশ কে বুকে জড়িয়ে এক করে রেখেছিল সে নেতা হারিয়ে গেল আমাদের মাঝ থেকে । তার শোকাহত পরিবারকে আমার অন্তরের অন্তস্থল থেকে সুভকামনা রইল ।

সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ১৯৫৪ সালে এমএ পাস করেন। ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এলএলবি ডিগ্রি লাভ করেন।

১৯৫২ সালে তিনি ফজলুল হক হল ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সভায় তিনি সভাপতিত্ব করেন। সেই সভা থেকে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি গ্রহণ করা হয়। ভাষা-আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ১৯৫৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং তারসহ আটজনের এমএ ডিগ্রি কেড়ে নেওয়া হয়। পরে ছাত্র-আন্দোলনের মুখে সরকার তাদের ডিগ্রি ফিরিয়ে দিতে বাধ্য হয়।

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলার নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ঐ বছরই তিনি আওয়ামি স্বেচ্ছাসেবক লিগের প্রধান এবং কিশোরগঞ্জ আওয়ামি লিগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন।

১৯৬০ সালে জিল্লুর রহমান ঢাকা জেলা আইনজীবী-সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৬২-এর ছাত্র-আন্দোলন, ১৯৬৬-এর ছয়দফা এবং ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিলেন জিল্লুর রহমান। ১৯৭০-এর নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। ১৯৭১ সালে তাকে বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়।

১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ-সদস্য হিশেবে সংবিধানপ্রণয়নে অংশ নেন। ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদসদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার পর তিনি আওয়ামি লিগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুহত্যার পর তিনি গ্রেপ্তার হয়ে চার বছর কারাগারে থাকেন। ১৯৯৬ সালে আওয়ামি লিগ সরকার গঠন করলে তাকে স্থানীয় সরকারমন্ত্রী এবং জাতীয় সংসদের উপনেতা করা হয়। তিনি একাধিকবার আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্যও নির্বাচিত হন।

জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেডহামলায় আহত হয়ে দুদিন পরে মৃত্যুবরণ করেন তার স্ত্রী, আওয়ামি লিগের তত্‍কালীন মহিলাবিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামি লিগের সভাপতি আইভি রহমান।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা কারাগারে যাবার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে তিনি আওয়ামি লিগের দুঃসময়ের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন এবং আমৃত্যু দলীয় আনুগত্য পোষণ করা এই খাঁটি আওয়ামি লিগার ২০০৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ভাষাসৈনিক, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও বাংলাদেশের দুঃসময়ের সাথী, অবিসংবাদিত ও বর্ণাঢ্য রাজনীতিক, বাংলাদেশের রাজনীতির ঋষিতুল্য পুরুষ জিল্লুর রহমানের অন্তর্ধানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা!সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ১৯৫৪ সালে এমএ পাস করেন। ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এলএলবি ডিগ্রি লাভ করেন।

১৯৫২ সালে তিনি ফজলুল হক হল ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সভায় তিনি সভাপতিত্ব করেন। সেই সভা থেকে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি গ্রহণ করা হয়। ভাষা-আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ১৯৫৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং তারসহ আটজনের এমএ ডিগ্রি কেড়ে নেওয়া হয়। পরে ছাত্র-আন্দোলনের মুখে সরকার তাদের ডিগ্রি ফিরিয়ে দিতে বাধ্য হয়।

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলার নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ঐ বছরই তিনি আওয়ামি স্বেচ্ছাসেবক লিগের প্রধান এবং কিশোরগঞ্জ আওয়ামি লিগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন।

১৯৬০ সালে জিল্লুর রহমান ঢাকা জেলা আইনজীবী-সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৬২-এর ছাত্র-আন্দোলন, ১৯৬৬-এর ছয়দফা এবং ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিলেন জিল্লুর রহমান। ১৯৭০-এর নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। ১৯৭১ সালে তাকে বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়।

১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ-সদস্য হিশেবে সংবিধানপ্রণয়নে অংশ নেন। ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদসদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার পর তিনি আওয়ামি লিগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুহত্যার পর তিনি গ্রেপ্তার হয়ে চার বছর কারাগারে থাকেন। ১৯৯৬ সালে আওয়ামি লিগ সরকার গঠন করলে তাকে স্থানীয় সরকারমন্ত্রী এবং জাতীয় সংসদের উপনেতা করা হয়। তিনি একাধিকবার আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্যও নির্বাচিত হন।

জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেডহামলায় আহত হয়ে দুদিন পরে মৃত্যুবরণ করেন তার স্ত্রী, আওয়ামি লিগের তত্‍কালীন মহিলাবিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামি লিগের সভাপতি আইভি রহমান।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা কারাগারে যাবার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে তিনি আওয়ামি লিগের দুঃসময়ের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন এবং আমৃত্যু দলীয় আনুগত্য পোষণ করা এই খাঁটি আওয়ামি লিগার ২০০৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ভাষাসৈনিক, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও বাংলাদেশের দুঃসময়ের সাথী, অবিসংবাদিত ও বর্ণাঢ্য রাজনীতিক, বাংলাদেশের রাজনীতির ঋষিতুল্য পুরুষ জিল্লুর রহমানের অন্তর্ধানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×