somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিমতি মাশা

২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোপার মা'র সাথে দেখা হতেই উনি আমাকে বুকে নিলেন। খুব করে চেপে ধরে রাখলেন বুকের সাথে কিছুক্ষন....আমার ইচ্ছে করছিল না ছাড়তে....আমিও ধরে রাখলাম। আমার বুক ভরে উঠছে আবার একই সাথে বুক ভারি হয়ে উঠছে....বুঝলাম এমন করে আরেকটু ধরে রাখলে আমি কেঁদে ফেলব। খুব মনে মনে বিধাতার কাছে প্রশ্ন হলো কেউ কখনও আমার মা হয়ে উঠতে পারল না কেন? আমার কোন মা নেই কেন কখনও।

কাল থেকে সবাই যেন আমাকে কাঁদাবার জন্য উঠে পরে লেগেছে। যেখানেই যাই সবাই প্রথম কথা বলে "আমার কি হয়েছে"....। আমার কিছু হয়নি, সব ঠিক আছে। কেউ বিশ্বাস করে না কেন। আমার ইচ্ছে করে জানালা দরজা সব বন্ধ করে নিজেকে একটা ঘরে বন্দি করে রাখি। আমি পারিনা.....। আমাকে সহজ ভাবে দাঁত বের করে সবার সাথে হেসে হেসে কথা বলতে হয়। মুখে সুখি সুখি ভাব করে বসে থাকতে হয়। আমি পারলামও। আমিতো বুদ্ধিমতি মাশা। মাশা'দের সব পারতে হয়.....ওরা সব পারে। মাশা'রা সব সময় হাসি খুশি থাকে সুখি সুখি মুখে, ওদের যে অনেক বুদ্ধি!

ছোট বেলায় ভাবতাম বড় হয়ে আমি বুদ্ধিমতি মাশা হব। মাশা তার বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে দিত, সবাইকে সুখি করে দিত, সবাইকে সাহায্য করত। মাশার অনেক বুদ্ধি। মাশা হতে চাইলেও হতে কি পারলাম? না আমার আর মাশা হওয়া হলো না। আমি পৃথিবীর কোন সমস্যাই সমাধান করতে পারিনাই.......নিজের টাও না......।

আমার ঈদ ব্যপারটা ভাল লাগে না। কোনদিন লাগে নাই। বছরের এই দিনটাতে আমার কষ্ট সব চাইতে বেশি হয়। কেন যে হয়! বেশির ভাগ ঈদই আমি জীবনে একা কাটিয়েছি। আমার একা ঈদ কাটান অভ্যাস হয়ে যাবার কথা। ঈদ আমার কাছে অন্য যেকোন একটা দিনই ছিল বছরের পর বছর। ছুটির দিন হলে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি বেশির ভাগ সময়। কারন জেগে থাকলেই কষ্ট হয়। যেক'টা ঈদ প্রিয় মানুষদের সাথে কাটিয়েছি তার স্মৃতি এসে আমাকে হন্ট করে, যে ক'টা ঈদ কষ্টে কেটেছে তার স্বৃতি আমাকে হন্ট করে। আমি রেস্টলেস হয়ে যাই।

দেশে থাকলে বন্ধুদের বাড়ি গেছি......বুবলির মা আমাকে রান্না ঘরে পাশের টুলে বসিয়ে তার সব গুলো রান্না চাখাতেন। বুবলির সাথে কথা হতো কি হতোনা, ওর মায়ের সাথে গল্প করেই ঘন্টা পেরিয়ে দিতাম। খালাম্মা আমাকে বলত, "মা তুমি মাশকলাই এর ডাল খেতে ভালবাস দেখ আমি ওটা তোমার জন্য রান্না করে রেখেছি" আমি মনে মনে ভাবি কোথায় রাখি এত ভালবাসা, ভয় পাই এই ভালবাসার রেশ আমাকে আরো কষ্ট দেবে ভেবে... তাই এক সময় আমি পালিয়ে আসি। আমি এরিয়ে যাই ঐ ভালবাসার স্বাদ টুকু বার বার নিতে। যা আমার না তা নিতে ভয় হয়, যা আমার তাও নিতে ভয় হয় হারাবার........ভালবাসা নিতেও আজকাল খুবই ভয় হয় আমার......হারাবার ভয়। ভয় হয় এক সময় এই ভালবাসা গুলো হন্ট করে করে কষ্ট দেবে। বুবলিকে আমার হিংসে হতো..... এখনও হয়।

আমি সারা বছর এই একটা দিন কে এড়িয়ে চলতে চাই। বেশির ভাগ সময় পেরেছিও। এবার পারলামনা.....পারা গেল না। আমার মাশা হতে না পারার ব্যর্থতা আমাকে ভেঙ্গে দিচ্ছে এখন। আমি পৃথিবীর ক্যলেন্ডার থেকে ঈদ নামের ব্যপারটা মুছে দিতে পারি নাই, আমার মাথা থেকে এই দিনটাকে ডিলিট করে ফেলতে পারিনাই এইবার। মাশার খোলোশ থেকে বেরিয়ে এসে আমি মানুষ হয়ে গেলাম......। খোলোশহীন আমি ভেঙ্গে গুরিয়ে মিশে যাচ্ছি,....আমি হেরে যাচ্ছি আমার কাছে, মাশার কাছে। আমি আবারও বুদ্ধিমতি মাশা হতে চাই.......খুবই চাই
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৮
৫১টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×