ভারতের প্রতিশ্রুতি সত্বেও ২০১২ সালে বিএসএফের গুলিতে বাংলাদেশীদের নিহত হবার ঘটনা বেড়েছে। অতীতের কোন সরকার কার্যকরী পদক্ষেপ নেয়নি। বরং সরকারের মন্ত্রীরা সীমান্তে বাংলাদেশী হত্যাকে সমর্থন করেছেন। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা সমর্থন করা অত্যান্ত দুঃখজনক। সীমান্তে হত্যা বন্ধে নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলা প্রয়োজন।
বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সর্বোচ্চ সংযত আচরণ করবে- ভারতের দিক থেকে এমন আশ্বাস বহুবার দেয়া হলেও সেটি তেমন একটা কাজে আসেনি বলছে মানবাধিকার সংগঠনগুলো।
এরকম আশ্বাসের পরও মানবাধিকার সংস্থা অধিকারের পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত হবার ঘটনা বেড়েছে।
অধিকার সূত্র মতে, ২০১১ সালে বিএসএফ-এর গুলিতে ৩১ জন মারা গেলেও ২০১২ সালে নিহতের সংখ্যা ৩৮জন। ২০০৯ সালে বিএসএফ-এর গুলিতে নিহতের সংখ্যা ছিল ৯৮জন এবং ২০১০ সালে এ সংখ্যা কমে ৭৮জন হয়েছিল। প্রতিটি ঘটনাতেই নিরস্ত্র বাংলাদেশীরা গুলিতে নিহত হয়েছেন।
বিএসএফ’র গুলিতে যখনই কোন বাংলাদেশী নিহত হয় তখন বেশির ভাগ ক্ষেত্রেই তাকে গরু চোরাচালানকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা দেখা যায়।
কিন্তু বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার অনেক মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।
যখন ভারত থেকে ফেনসিডিল চোরাচালান হয় তখন বিএসএফ-এর দিক থেকে গুলি করা হয় না।
তিনি অভিযোগ করেন গরু চোরাচালানের সাথে ভারতীয়রা জড়িত থাকলেও গুলিতে কেবল বাংলাদেশীরাই নিহত হচ্ছে।
বিএসএফ এর দিক থেকে বলা হয় আত্মরক্ষার্থে তাদের গুলি চালাতে হয়। এছাড়া গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরও বলেছেন প্রয়োজনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলি করার অনুমতি রয়েছে।
আত্নরক্ষার জন্য বিএসএফ-র দিক থেকে যে ব্যাখ্যা দেয়া হয় সেটি যৌক্তিক নয়। তিনি বলেন সীমান্তে প্রানঘাতি অস্ত্র ব্যবহার সম্পর্কে বিধিনিষেধ থাকা সত্ত্বেও বিএসএফ সেটিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না।
“বিশ্বাসযোগ্য অজুহাত ছাড়া তারা প্রায়ই বলে আত্নরক্ষার্থে তাদের গুলি করতে হয়। সীমান্ত পারাপারকারীরা যদি চোরাকারবারীও হয়, তাহলে তাদের দ্বারা বিএসএফ আক্রান্ত হওয়া মোটেও বিশ্বাসযোগ্য নয়।”
সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন
আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন
ইসলামী ব্যাংক - সবার ভাবী !
বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন
তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন
২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।