somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

হলাম না হয় তোঁতা পাখি !!!

১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আতা গাছে তোঁতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু কথা
কও না কেন বৌ !!!


শুনেছি তোঁতা পাখি নাকি খুব ভাল কথা বলতে পারে। একবার তাকে যে কথা শিখিয়ে দেয়া হয় হুবুহু সেই কথা সে বলে যেতে পারে নিরন্তর। যেমন তাকে শিখিয়ে দেয়া হল “ভাত চাই, ভাত খাব” দেখা যাবে তোঁতা পাখি ঠিক সুন্দর ভাবে অবিরত বলে যাচ্ছে “ভাত চাই, ভাত খাব”......... এখন তার আসলেই ভাত খেতে হবে কিনা সেটা বড় কথা নয় কিংবা ভাত কি সেটাও তার জানার কথা নয় কিন্তু যেহেতু তাকে শিখিয়ে দেয়া হয়েছে তাই সে সেটাই বলে যাবে নিরন্তর। কেউ যদি ভেবে বসে যে আহারে তোঁতা পাখিটা খাঁচায় বন্দী থেকে খুধার জ্বালায় কি আকুল ভাবে ভাত চাইছে তবে সেটা ভাবাটা ভুল হবে। যাই হোক আমার তাই সাধ হল একটা তোঁতা পাখি পোষার জন্য। এখন আমি তোঁতা পাখি কোথায় যে পাই নাকি নিজেই তোঁতা পাখি হয়ে যাব সেটাই ভাবছি। তবে খুব ছোট বেলা থেকে যে আমি একেবারেই তোঁতা পাখি নই সেটাই বা ভুলে যাই কি করে !

ছোট বেলায় স্কুলের শিক্ষকদের কাছে শিখেছি সদা সত্য কথা বলিবে আর মিথ্যা বলা মহা পাপ কিন্তু সত্য কথা বলা হত না। কেন সত্য কথা বলা হত না সেটার একটা ঘটনা বলি। আমার বাবার এক বন্ধু ছিলেন তিনি আর বাবা খুব আড্ডা দিতে পছন্দ করতেন। কিন্তু আমার মায়ের আবার এই আড্ডা দেয়া পচ্ছন্দ হত না তাই তিনি বাবাকে বারণ করলেন আড্ডা দেবার জন্য। আমার বাবা আবার খুব আমার মায়ের ভক্ত ছিলেন। মায়ের ভালোবাসায় তিনি তার সব কথা শুনতেন । তো এর পর থেকে যখনই তার বন্ধু আসতেন আমার বাবা আমাকে পাঠাতেন যে যেয়ে বলার জন্য তিনি বাসায় নেই। আমি বলতাম বাবা কিন্তু স্কুলে যে স্যারেরা শিখিয়েছেন সত্য কথা বলার জন্য, মিথ্যা বলা মহা পাপ সেটার কি হবে ? বাবা বলতেন ভাল কিছুর জন্য মাঝে মাঝে মিথ্যা বলা যায়। আর এটা মিথ্যা হয়না। এটাকে বলে সত্য গোপন করা। আমিও বাবার শেখান কথা অনুযায়ী যেয়ে তার বন্ধুকে দরজায় বলে আসতাম বাবা বলেছেন তিনি বাসায় নেই। তিনিও হেসে বলতেন তোমার বাবাকে যেয়ে বল আমি বাইরে আছি তিনি যেন আসেন। তারপর বাবা আমাকে যে কেন কানে ধরে চড় দিতেন সেটা আমি আজো বুঝতে পারিনা। মঙ্গল গ্রহের একটা গল্প বলি জানিনা এটা কতটা প্রাসঙ্গিক গল্প হবে ? তবে লিখে ফেলেছি যখন তখন প্রকাশ করতে আমার কোন দ্বিধা নেই।

মঙ্গল গ্রহের একটি গ্রামের নাম বাং-এইচ-৭১ । ঘনবসতিপূর্ণ এই গ্রামের একটি সুনাম আছে যে এই গ্রামে গ্রহের অন্যান্য গ্রামগুলোর তুলনায় পানির তেমন কোন অভাব নেই কারন গ্রহের বেশ কিছু হ্রদ এই গ্রামের সীমানায় পরেছে। গ্রামের মোড়ল খুব ভাল লোক নাম তেরেঞ্জা। ধর্ম কর্ম নিয়ে তার তেমন মাথা ব্যাথা নেই। সব ধর্মকেই তিনি খুব শ্রদ্ধার সাথে দেখেন। তাই বোলে তাকে নাস্তিক ভাবার কোন অবকাশ নেই। দেখা গেছে যে কোন ধর্মের বেলাতেই তিনি বেশ সমান আগ্রহের সাথে সেখানে উপস্থিত হন। কোথাও মঙ্গলের দেবী চন্দ্রার মন্দির গড়া হয়েছে দেখা যাবে যে তেরেঞ্জা সেখানে যেয়ে ফুলের মালা দিয়ে এসেছেন অথবা কোথাও দেবতা রবির একটি উপাসনালয় হয়েছে সেখানে তিনি দুই হাত তুলে প্রার্থনা করে এসেছেন। তেরেঞ্জা তার এমন অভূতপূর্ব ধার্মিকতার কারনে শুধু নিজ গ্রামেই নয় বরং পাশের গ্রামের কাছেও বেশ সমাদৃত। কিন্তু দেখা যায় যে এই গ্রামেই আবার মাঝে মাঝে মন্দিরগুলোর উপর কতিপয় উস্রিংখল জনতা হামলা করে ভেঙে দেয় দেবী চন্দ্রা অথবা দেবতা রবির মূর্তি। তাতে তেরেঞ্জা বিচলিত হয়ে উঠেন ঠিকই কিন্তু কোন প্রতিকারের ব্যাবস্থা নেন না। শুধু একটা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে বিব্রিতি দিয়েই খান্ত হন আর পাশের গ্রাম থেকে চলে তীব্র নিন্দা গ্যাপন। যাই হোক তেরেঞ্জার এই অভূতপূর্ব ধর্ম প্রেম নিয়ে গ্রামের মানুষের মাঝে তেমন কোন আগ্রহ নেই বরং আছে সহমর্মিতা বোধ।

তেরেঞ্জার প্রাসাদে একজন পাহারাদার নিযুক্ত আছে নাম অসান। খুব ভাল মনের এই অসান। গ্রামের মানুষের সুখ দুঃখে এগিয়ে যেতে তার কোন বিকল্প নেই। সবাই অসান কে খুব ভালবাসে। তবে এই অসান আবার দেবী চন্দ্রার খুব অনুসারী । যেদিন চন্দ্রার মন্দির ভেঙে ফেলা হয় তীব্র আন্দোলন গড়ে তুলেছিল সে। কিন্তু তার সেই আন্দোলন বেশী দিন স্থায়ী হলনা কেন সেটা গ্রামের অনেকের কাছেই রহস্য হয়ে থেকে গেল। অসানের পরিবার খুব গরীব তাই তারপক্ষে এই পরিবারের মুখে অন্য জোগাড় করার জন্য তার এই চাকরীর প্রতি ভীষণ মায়া। যে কোন মুল্যেই হোক তার এই চাকরী টিকিয়ে রাখতে সদা সচেষ্ট থাকে অসান যদিও তার পরিবার এবং গ্রামবাসীদের পক্ষ থেকে অনেকবার তাকে তার এই চাকরী নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তবু কেন যেন অসান ভীষণ নিরুপায়।

তেরেঞ্জার মাথায় হঠাৎ একদিন এক ভুত চেপে বসল যে তার স্বপ্নে নাকি দেবী ভারিয়া এসেছিলেন। তাকে বলেছেন দেবীর স্নানের জন্য একটা বড় পুকুর খনন করতে হবে। দেবী ভারিয়া রোজ রাতে সেখানে স্নান করবেন আর সেই পানি খেলে নাকি সকল রোগের উপশম হয়ে যাবে। যদিও এই ভারিয়া নামক দেবীর কথা গ্রামবাসী এই প্রথম শুনতে পেল তবুও তেরেঞ্জার মতন এমন ধার্মিক মোড়লের কথা একেবারে ফেলেও দিতে পারলনা। খুব অবাক করে দিয়ে দেখা গেল অসান যে কিনা দেবী চন্দ্রার অনুসারী সেই অসান নিজে গাঁয়ে গতরে খেটে দেবী ভারিয়ার জন্য একটি মন্দির তৈরি করছে আর সেই মন্দিরে অপরূপ রূপ দিয়ে দেবী ভারিয়ার একটি মূর্তি সে নিজে তৈরি করেছে। কি সুনিপুণ সেই মূর্তির কারুকার্য সত্যি মুগ্ধ করে দেয়ারই মত হয়েছে। এর সম্পূর্ণ খরচ অবশ্য দিয়েছেন মোড়ল নিজেই। যথারীতি পুকুর খনন কাজ শেষ হয়েছে । এত ছোট গ্রামে এত বড় পুকুর খনন করতে যেয়ে মোড়লকে গ্রামের অনেক বসতি উচ্ছেদ করে দিতে হয়েছে। কিছু করার নাই দেবী ভারিয়ার আদেশ বোলে কথা। গ্রামবাসী কেন যেন এর বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারেনি এত বসতি উচ্ছেদ হয়ে যাওয়ার পরেও। এখন তারা বাস্তুহারা হয়ে দিন যাপন করছে তবু তাদের ভেতর কোন প্রকার প্রতিবাদ করার বাসনা দেখা গেলনা। যাই হোক পুকুর খনন শেষ হয়েছে ঠিকই কিন্তু তাতে পানির কোন ব্যাবস্থা হয়নি। মোড়ল ভীষণ অস্থির হয়ে পরেছেন এখন পানির ব্যাবস্থা হবে কি করে ! দেবীর পুন্য স্নানের কি হবে ? দুই দিন পরে তেরেঞ্জা গ্রামবাসীকে ডেকে এক বিশাল জনসভার আয়োজন করে ভাষণ দিলেন বললেন যে দেবী ভারিয়া তার স্বপ্নে আবার দেখা দিয়েছেন এবং বলেছেন যে এই গ্রামের যত হ্রদ আছে সেখান থেকে সব পানি এনে এই পুকুরে ভরাট করতে হবে এবং এই পুকুরের নাম হবে দেবীর নাম অনুসারে ভারিয়া। কিন্তু এই কাজ করতে হলে প্রয়োজন প্রচুর অর্থের কারন এতগুলো হ্রদ থেকে পানি এনে পুকুর ভরাট করতে হলে যে পরিমান পাম্পের প্রয়োজন তার জন্য খরচ লাগবে কারন এই গ্রামে নাকি ভাল টেকনিশিয়ান নাই আর ভাল টেকনিশিয়ান আছে পাশের গ্রামে। শুরু হল চাঁদা তোলা গ্রামবাসীর কাছ থেকে। তবে সবচ্যেয়ে আশার কথা হল পাশের গ্রামের মোড়ল সেনেরা নিজে এসে এই পুকুরের জন্য বেশ মোটা অংকের অর্থ দিয়ে সাহায্য করে গেছেন। তেরেঞ্জা তাই ঠিক করলেন যে পুকুর যথাসময় ভরাট হয়ে গেলে পাশের গ্রামের মোড়ল সেনেরা কে দিয়ে উদ্ভদোন করাবেন তবে একটা সমস্যা দেখা দিল সেনেরা বলেছেন তাকে এই পুকুর থেকে পানি সাপ্লাই দিতে হবে। যেই কথা সেই কাজ। একটা বড় পাইপ লাইন করা হল এই পুকুরের সাথে সেনেরার গ্রামে তার প্রাসাদ পর্যন্ত। সেই পাইপ লাইনে বাঁধ দেয়া হল যেন যখন সেনেরার পানির প্রয়োজন হয় তখন বাঁধ খুলে দেয়া হয় তারপর আবার বাঁধ বন্ধ করে দেয়া হয়। এই পাইপ লাইন এবং পুকুরে হ্রদ থেকে পানি আনতে যেহেতু প্রায় সর্বচ্চ খরচ সেনেরা দিয়েছেন তাই বাঁধের কলকাঠি সব সেনেরার কাছেই থাকল।

এদিকে গ্রামে দেখা দিয়েছে তীব্র পানির সঙ্কট। সব হ্রদ এখন পানির অভাবে মরুভূমি হয়ে গেছে। সেখানে উচ্ছেদ কৃত বসতীদের বাস্তুসংস্থান হিসেবে এখন পরিপূর্ণ। মোড়ল তাতে খুব খুসি যে যাক এতদিন পরে পুকুর খনন করতে যেয়ে যাদের বসতী উচ্ছেদ করতে হয়েছিল তাদের থাকার জন্য একটা ভাল ব্যাবস্থা হয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ত মোড়ল খুব কৌশলের সাথে নিয়ে নিল নিজের উপর। যদিও তেরেঞ্জা নিজেও অল্প পরিমান পানি পাচ্ছেন সেই ভারিয়া থেকে তবু তিনি বেশ খুসি কারন রোজ রাতে দেবী ভারিয়া এসে সেই পুকুরে স্নান করে যায়। তবে এই পুকুর থেকে গ্রামবাসী আর পানি পাচ্ছেনা মোড়লের কঠিন নির্দেশে তাতে করে নাকি ধর্মের উপর বিরুপ প্রভাব পরতে পারে। পুকুরের পানি সব অপবিত্র হয়ে যাবে। গ্রামের সাদাসিধা ধর্মপ্রাণ মানুষগুলো সেটাও মেনে নিল। একদিনের ঘটনা, অসানের একটি শিশু সন্তান আছে একরাতে পানির তৃষ্ণায় খুব কাঁদছিল। অসানের স্ত্রী তার স্বামীর কাছে ছুটে এলো তেরেঞ্জার প্রাসাদে ওই সময় অসান পাহারায় নিযুক্ত ছিল বোলে। সব শুনে অসান বলল দেখ বউ তুমি পাশের ঘরে যেয়ে দেখ পানি পাও কিনা এখান থেকে পানি দেয়া যাবেনা। অসানের স্ত্রী বলল তুমি কেমন বাবা হয়েছ যে তোমার নিজের সন্তান পানির তৃষ্ণায় কাঁদছে আর তুমি নিরুপায় হয়ে বলছ যে এই পুকুর থেকে একটুকু পানি তুমি দিতে পারবেনা। আর শোন তোমার মোড়ল কি এভাবে গ্রাম বাসীকে পানির অভাবে রেখে মেরে ফেলে খুব ধর্মকর্ম করে স্বর্গে চলে যাবে নাকি। অসান শুধু বলল যা বোঝনা সেটা নিয়ে তর্ক করনা। মোড়ল যেটা করছে সেটাই ঠিক না হলে আমরা কি করে স্বর্গে যাব দেবী ভারিয়া যদি একবার অভিশাপ দেয় আমরা সবাই ভস্মীভূত হয়ে যাবে শোননি মোড়লের এই কথা। শুনেছি তুমি থাক তোমার মোড়লের স্বর্গীয় বানী নিয়ে আমি চললাম আর কখনো তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে পাবেনা। অসান নির্বাক দাড়িয়ে রইল শুধু একদৃষ্টিতে তার স্ত্রীর চলে যাওয়া পথের দিকে চেয়ে। বাড়িতে ফিরে অসানের স্ত্রী কান্নায় ভেঙে পরল তার সন্তানটি আর বেঁচে নেই।

শুধু ভাবি অসান কি তবে তোঁতা পাখি হয়ে গেছে ! আমি, আমরা সবাই কি অসানের মতই তোঁতা পাখি হয়ে গেছি! আমরা কবে এই তোঁতা পাখির মত শেখানো কথার বাইরে এসে বন্দী খাঁচা থেকে মুক্তি পেয়ে আমরা সবাই স্বাধীন ভাবে আকাসে উড়তে পারব, বলতে পারব আমাদের মনের যত কথা।


কথা ছিল দেখা হবে, দেখা হল না !
হৃদয়ের কথা তার বোঝা গেলো না ?
হায় শুধুই আফসোস !!!!!!!!

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:১৫
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×