...বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন?
...১৯৭১ সালের ২ এপ্রিল বাংলাদেশের কেরানীগঞ্জ উপজেলায় সংগঠিত গণহত্যা জিঞ্জিরা গণহত্যা নামে পরিচিত?
...ইতালীয় গণিতবিদ জিরোলামো কার্দানো ত্রিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে জটিল সংখ্যা আবিস্কার করেন?
...পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য ৩১ মার্চ ভারতীয় সংসদের লোকসভায় যে প্রস্তাব গৃহীত হয় তার পেছনে ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো? ...আফ্রিকার ত্রাস ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপ হিসেবে পরিচিত?
...হ্যারি পটার চরিত্র অ্যালবাস ডাম্বলডোর সৃষ্টির পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে লেখিকা জে. কে. রাউলিংয়ের পঠিত সাবেক স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড ডান?
...শূণ্য একটি জোড় সংখ্যা?
...বাংলাদেশ টেলিভিশনের সময়ের কথা আলোচনা অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত রসিকতার ছলে বাংলাদেশীদের ‘ষড়যন্ত্রপ্রবণ’ আখ্যা দিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




