somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল সবই ভুল!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‍"জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও"। মহানবী (সাঃ) কথাটি বলেছিলেন বিদায় হজ্বের ভাসনে। ইসলামের অন্যান্য সূত্র অনুযায়ী মানব জীবনের উৎকৃষ্টতম অর্জন হলো আল্লাহর পথে শহীদ হওয়া। আবার হাদিস অনুযায়ী জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। অন্য হাদিসে আছে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।
উপরের বক্তব্য যদি বিশ্বাস করা হয় তাহলে এ কথা নির্দ্বিধায় বলা যায় যে মানব জীবনের উৎকৃষ্টতম অর্জন হলো আল্লাহর পথে শহীদ হওয়া কারণ শহীদেরা পরকালে নিশ্চিত বেহেস্ত বাসী আর এ জন্যই যুগে যুগে হাজারো মানুষ হাঁসি মুখে শহীদ হয়েছেন এবং হচ্ছেন। আল্লাহ সকল শহীদদের বেহেস্ত নসিব করুন এই কামনা করি কিন্তু সত্যিকার শহীদ কে এ বিষয়ে যথেষ্ট বিতর্কের সুযোগ আছে। প্রকৃত শহীদ কে তা নির্ধারণে ধোঁয়াসা থাকলেও সত্যিকার জ্ঞান অর্জন বলতে কি বুঝায় তা সুনির্দিষ্ট এবং প্রকৃত শহীদ হওয়ার চেয়ে জ্ঞান অর্জন এর বিষয়টি অনেক বেশি স্পষ্ট, সহজ,নির্দিষ্ট ও উৎকৃষ্টতম।
অনেকেই বলে থাকেন যে চীন দেশের উদাহরণ রুপক অর্থে ব্যবহৃত, সে সময়ে আরব থেকে চীন গমন খুবই দুর্গম ছিল তাই কষ্টকর দুর্গম পথ পাড়ি দিয়ে হলেও জ্ঞান অর্জন করতে চীনের উদাহরণ দেয়া হয়েছে আবার কেউ কেউ বলেন তৎকালীন চীন জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত ছিল তাই চীনের উদাহরণ দেয়া হয়েছে। প্রকৃত ঘটনা যাই হোক না কেন একথা নির্দ্বিধায় বলা যায় যে সে সময় চীনে যত জ্ঞানই থাকুক না কেন কোন ইসলামী জ্ঞান বা হাদিস কোরআন এর জ্ঞান ছিল না। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে প্রায় সকল ইসলামী পন্ডিতগন বিধর্মীদের লেখা যে কোন বই পড়াকেই পাপাচার এবং হারাম মনে করেন কিন্তু তাদের প্রায় সকল আবিষ্কারের পর ইসলামী পন্ডিতগন দাবী করেন এ কথা ইসলামী কিতাবে আগেই বলা হয়েছে এবং বিধর্মীদের প্রায় সকল আবিষ্কারের মূল সূত্র হাদিস ও কোরআন গবেষণা করে প্রাপ্ত‌।
বিধর্মীরা আবিষ্কারের আগে কেন মুসলমানেরা এটা আবিষ্কার করতে পারল না এমন প্রশ্ন না তুলেও আমার ভোঁতা মাথার সরল প্রশ্ন-
*ইসলামে জ্ঞান অর্জন বলতে কি কেবলমাত্র ইসলামী জ্ঞানকেই বোঝানো হয়েছে নাকি জ্ঞান ধর্ম নিরপেক্ষ!
**বেহেস্ত লাভই যদি জীবনের পরম লক্ষ্য হয় তাহলে শহীদ হওয়ার চেয়ে জ্ঞান অর্জনই কি সহজ ও উৎকৃষ্টতম পথ নয়!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৩
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×