আমি সব সময় নিজের এলাকা নিয়ে আগে হিসেব করি। তারপর অন্য এলাকা।
আমাদের এলাকার কিছু উঠতি বয়সি পোলাপান সন্ধ্যার পরে গাজা ও ফেন্সিডিল নিয়ে নদীর ধারে যেয়ে সেবন করে। তো এমন অভিযোগের প্রেক্ষিতে আমি খোজ নিতে থাকি যে কারা কারা এসব কাজের সাথে জড়িত। পরে আমি জানতে পারি যে, প্রগতিশীল কিছু পোলাপান এসব কাজ করছে। নব্য ছাত্রলীগে যোগদানকারী পোলাপান নিজেদেরকে আর ধরে রাখতে পারছে না। ক্ষমতার এত দাপট তারা কোথায় রাখবে?
এতে করে এলাকার অভিভাবকমহল খুবই চিন্তিত হয়ে পড়েছে। কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে এমনটিই জানতে পেরেছি।
অপরদিকে ভালো রেজাল্ট করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিছু ছেলে তারা আবার মসজিদে বসে তেলাওয়াত ও মুরুব্বীদের সাথে সময় দেয়, মুরুব্বীদের দেখলে সালাম দেয়। এ কারণে এরা হলো ছাত্র শিবির। আর তারা হলো ছাত্রলীগ।
আমি জানি আমি এ পোষ্টের জন্য অনেক গালাগালি শুনব। তারপরও না লিখে পারলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




