আমার আমার সবই আমার -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৭৯]
আমার আমার সবই আমার
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমার আমার সবই আমার
আমি আমার হোলেম না,
আমি যদি আমার হতাম
দেখতাম আমির নমুনা -।।
পিতা আমার মাতা আমার
স্ত্রী পুত্র কন্যা আমার,
জায়গা জমি সবই আমার
আমি যে কার ভাবলাম না -।।
কোথায় আমার মন পাখি
হৃদ পিঞ্জরে যারে রাখি,
আমি ভবের সবই দেখি
মন পাখিরে দেখলাম না -।।
পরের রূপে বিভোর হয়ে
আমি আমারে যায় হারিয়ে,
অখন্ড খন্ড হয়ে
কপালে লই যন্ত্রণা -।।
আমার মাঝে আমির বাসা
তাঁর সনে নেই ভালবাসা,
ছাড়তে নারি লোভ লালসা
তাই ভাবি পরের ভাবনা -।।
ফরিদের এই দুর্ভাবনা
আমার আমি বিশ্বাসী না,
আমার আমি দর্শণ বিনা
জীবের মুক্তি হবে না -।।
তাং ২০/১২/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন