somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার আমার তৃপ্তির ভি আই পি দাওয়াতঃ উচ্ছিষ্ট ভক্ষণের উপখ্যান ।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(লাল বৃত্তের মাঝে ঘাসের উপর পড়ে থাকা খাবার যা পাগলটি খাচ্ছিল।)



-----------------------------------------------------
খেতে ইচ্ছা করছে না তবুও খেতে হচ্ছে। একটু পরপর দাওয়াত কর্তৃপক্ষ খোজ নিচ্ছে। ভাই, আরেকটু গোস্ত দেই?- দই মিষ্টি? রোষ্ট দেবো? কত প্রস্তাব! আমার মন চাইছে না। তবুও কিঞ্চিৎ খেলাম।

ধন্যবাদ দিয়ে খাওয়া-দাওয়ার মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলাম। ফেলে রাখা উচ্চিষ্টের পাশে একটা লোক ঘাসের উপর থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে! থমকে দাঁড়ালাম।
ক্ষুধার্ত অন্নহীন এক আদম সন্তানের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার এ দৃশ্য আমাকে প্রচণ্ড রকম ধাক্কা দিল। আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। চোখ বেয়ে অশ্রুর প্লাবনে আমি কেঁদে ফেললাম। হায়! পাশেই শত শত সামর্থবান লোক! যাদের জোর করে খাওয়ানো হচ্ছে। ঠিক কয়েক গজ দূরেই আরেকটি বিচ্ছিন্ন মানবতা অপমানিত হচ্ছে।

দ্রুত পায়ে আয়োজকদের মূল ব্যবস্থাপনায়। কোন কথা না বলে একটি প্লেট নিলাম। বিরিয়ানি, ইচ্ছামত গোস্ত,ডাল,মুরগি দিয়ে প্লেটটা ভরে দিলাম। নিয়ে এসে পাগলের সামনে দিলাম। হাত ধরে খানার প্লেটের ঠিক গোস্তটায় লাগিয়ে দিলাম। আরো লাগবে কি না জিজ্ঞাস করলাম। পাগলা উত্তর দিলো না। শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকালাম আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টির দিকে। আর হৃদয়ে আঁকলাম অবিবেচক এই সমাজের প্রতচ্ছবি।

চলে আসছিলাম। হৃদয়ে যেন শীতল এক পরশ অনুভব করলাম। তৃপ্তির দোল খেয়ে গেল আমার অন্তরে। খেয়ে যতটুকু তৃপ্তি পাই নি তার চেয়ে অনেক বেশি তৃপ্তি নিয়ে দাওয়াত বাড়ি থেকে ফিরলাম।

আমরা সবাই আলীশান ইমারত বানানোতে ব্যাস্ত , আমার পাশ্বের বাড়ীর মানুষটি অর্ধাহারে অনাহারে ধুকে ধুকে মরছে সেই খবর কি আমরা রাখছি ?
আমার সন্তান একবার যদি বলে খেতে ভাল লাগেনা বা খেতে রুচি হয়না বা এইটা খাবনা অন্যটা খাবো ।
সাথে সাথে আমরা ব্যাস্ত হয়ে পড়ি ডাক্তার বা ছেলের রুচি সম্মত খাবার সংগ্রহের জন্য ।
অথচ ওদের জন্য আমার মন একটুও কাঁদেনা ।
আসুন এই সব অসহায় মানুষের পার্শ্বে সহযোগীতার হাত নিয়ে এগিয়ে আসি ।
মনে রাখবেন ভোগে নয় ত্যাগের মধ্যে সুখ আর আনন্দ ।কি দিয়ে এই ভঙ্গুর সমাজের উদাহরণ টানব। এই সমাজে যে, অন্যায়, অত্যাচার আর অসামণ্জস্যতা। নেই কোন বিবেকী মানুষ। যেখানে মানুষ হারিয়েছে তার মনুষত্য। আল্লাহ কি আমাদের মাফ করবেন? জানি না আমরা এমন পর্যায়ে চলে যে, মহান প্রভুর কাছে মাফ চাইতেও ভয় লাগে। এত অন্যায় অবিচার কি তিনি মাফ করবেন? তার পরেও বলি আল্লাহ মাফ করে দাও। চির জীবন যেন আর্ত-মানবতার কাজে নিজেকে নিয়োগ রাখতে পারি।

উফ্...! অবাক পৃথিবীর নিয়ম। সমাজের তেলা মাথার সমাদরের যেন শেষ নেই। আমাদের কতই
না কমল চরিত্র, আমরা লাখ টাকায়
নিজেদের দু টাকার শখ পূরণ করতেও
দিধাবোধ করিনা। আর গরিবের ন্যায্যমূল্য
দশ টাকায় দু টাকা বেশী চাইলেই যেন
আমার মূল চরিত্র কে বিকে দেই গরিবের গালে চড় কষে দিয়ে। আমরা পারিও বটে।
আমাদের বিবেকের আদালতটা এখন
এদেশের আদালতের মতই কু-সজ্জিত.।
হযরত ওমর ( রা: ) বলেছিলেন,নীল নদের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় কেয়ামতের ময়দানে আমাকে এর জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে।" আজ দেশের দিকে তাকালে দেখা যায় সমাজের এলিটদের বিদেশী কুত্তাগুলোর জন্য ভিআইপি রুম আর খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এক ্রেণীর জন্য রয়েছে খোলা ডাস্টবিনের উ্ছিস্ট খা্বার। হায়রে সমাজ ব্যবস্থা।


সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
২৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×