

জাতীয় ঐক্যটা যে কি বস্তু সেটা আমাদের আম জনতার মাথায় ঠিক ধরে না। জংগীবাদের পক্ষেতো কাউকেই দেখছিনা। সবাই এর বিরুদ্ধে। তাহলে এই ইস্যুতে ঐক্যের অভাবটা কোথায়?
৭১ সালে জাতীয় ঐক্য ছিল কিনা এখন এটাই বিবেচনার বিষয়। ৭০ এর নির্বাচনে আওয়ামী বিরোধী ভোট কিন্তু ২৫% এর মত ছিল। যেটা এখন বেড়ে ৩৫--৪০%-এ ঠেকেছে। সুবিধাবাদি রাজনীতি টিকিয়ে রেখে জংগীবাদ বিরোধী ঐক্য সোনার পাথর বাটিই বটে। সাম্প্রদায়িক রাজনীতি বন্ধে ঐক্য আগে জরুরী। লেখক ঠিকই বলেছেন। দ্বন্দ্ব নির্ধারণে ব্যররথতার কথা বলেছেন। জংগীবাদতো দ্বন্ধ নয়। বরং ফলাফল। দ্বন্দ্ব রয়ে গেছে সাম্প্রদায়িক রাজনীতির বিষবৃক্ষে। ঐক্যতো ঐসব মৌলিক ইস্যুতে দরকার। সুশীলরা ভেবে দেখবেন।
লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীলদের জন্য দেশের বর্তমান অবস্থা। আপনারা সত্য বলেন না, লিখেন না। জনগণের ভাষা বুঝেও তাঁদের কথা বলা ও লিখা থেকে বিরত থাকেন। একটা সরকার ভালো কাজ করবে কিনা? সঠিক পথে চলছে কিনা? তা নির্ভর করে সে দেশের শক্তিশালী বিচার বিভাগ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও মিডিয়ার উপর, এরা দল করতেই পারে, কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে দলের ও ব্যক্তিগত স্বার্থের উরধে উঠে সত্য বলতে হয়, সত্যের জন্য লড়াই করতে হয়। কিন্তু বাংলাদেশে এর উল্টাই ঘটে আসছে, গত ৪৬ বছর ধরে। যারা সরকার এবং যারা সরকারের ছায়া, সকলেই মিথ্যা বলে, স্কলেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে। নব্য রাজাকার, হায়েনা ও দালালদের খপ্পরে দেশের সাধারণ মানুষ।
ঐক্য তো অনেক দিন ধরে হয়েই, যেমন বাংলাদেশের বত'মান ঐক্য দুই প্রকার।
১/ আওয়ামীলগের নেতৃত্বে জোট সরকারী পক্কের বিএণপি জামাত বিরোধী ঐক্য
২/ বিএণপি-জামাত নেতৃত্বে আওয়ামিলীগ-সরকার বিরোধী ঐক্য -
উভয় পক্ক ঐ ঐক্য থেকে বের হতে পারবে না। আর এখন বিএনপি ঐক্য ঐক্য করছে শুধু জোটের কিছু দলকে অস্বস্থি থেকে বাঁচাতে আর বিএণপি নিজেদেরকে সরকারের কাছাকাছি নিতে চাইছে যাতে পাঠ পযায়ে আইন শৃংখলা বাহিনীর অভিযান ও আটক নিযাতন থেকে নিস্তার পেতে। এ ছাড়া আর কোন ভালো উদ্দেশ্য কারো মধ্যে নাই।
দেশের প্রধান সমস্যা হল কিছু ঠকবাজ রাজনিতি, তাই জাতীয় ঐক্যটা হবে কেমনে ?????
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


