somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মংগা সেলিব্রেশান

২৯ শে আগস্ট, ২০০৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাটেনশান, ইয়োর অ্যাটেনশান please... প্রতি বছর আসে, প্রতি বছর যায়। তাই নিয়মমতো আবার আসছে - আশ্বিনের মংগা...।

মাসের হিসাবে আর বেশী দূরে নেই। সো, গেট রেডি ফর সেলিব্রেশান!!!

অ্যাটেনশান - ত্রাণ মন্ত্রণালয়। ওয়েক আপ!! আংগুলের কড়ে আর হিসাব করা যাবে না, ক্যালকুলেটরেও কূলাবে না। এক্স-পি কিংবা এসপিএসএস নিয়ে বসে পড়ুন। বিশাল ভাগাভাগি হবে, কাড়াকাড়ি হবে। ইলেকশনের আগে শেষ সুযোগ! কোন লেভেলে কত দেয়া লাগবে, নিজে কত পাবেন ঠিক করে নিন, কুইক! ইয়ার-এন্ড-ট্রিপে আর কক্সবাজার রাঙামাটি নয়, এবার সিংগাপুর কিংবা মরিশাসের কথা ভাবতে পারেন।

অ্যাটেনশন অনারেবল পলিটিশিয়ানস, এটাই চরম সুযোগ। সোনায় সোহাগা। জনদরদী হওয়ার, জনগণের কাছে যাবার মোক্ষম চান্স! লংগরখানা আর রিলিফ সেন্টারের লোকেশন গুলো ঠিক করে নিন। আপনাদের পটু সহধর্মীনিদের জন্য জামদানী-কাতানের বদলে সুতির শাড়ী কিনে নিন। মংগা আক্রান্ত বুভূক্ষ মহিলাদের পাশে আপনাদের রমনীরা পাবলিক রিলেশন আর মাস-কম্যুনিকেশনে বিরাট ভূমিকা রাখবে। ওদের ভোটগুলো এখনই কনফার্ম করে নিন! ডোন্ট মিস ইট!

সমুদয় "যথাযথ কর্তৃপক্ষ" এবার হিসাবটা অন্যরকম হবে। মংগার সাথে আসবে রমজান! কী অপূর্ব সমন্বয়! ইহকাল-পরকালের মাল সামানা এবার গুছিয়ে নিন। ভাগ-বাটোয়ারায় ছাড় দিবেন না একদম!

সো কল্ড "পিপলস'স পার্লামেন্ট" এর সম্মানীয় সম্পাদকবৃন্দ - এবার বিশেষ সম্পাদকীয় লিখুন - "এটা পরিকল্পিত হত্যাকান্ড। আলীদিঘী গ্রামের আম্বিয়া খাতুন সাত দিন না খেয়ে রোজা রাখছে, কচু সিদ্ধ দিয়ে ইফতার করছে...।" বাট please ডোন্ট ফরগেট টু পার্টিসিপেট কালারফুল ইফতার পার্টিস ইন ফাইভ স্টারস! ইলেকশনের আগে দরাদরির কাজটাও সেরে নিন। পাওয়ার অব মিডিয়া দেখানোর ধমক দিন।

"অংপুরের ছাওয়াল" আনিসুল হক, আপনি এবারো "অরণ্য রোদন" করবেন। ভালো কিছু লেখা লিখবেন। পাঠক পড়ে মন খারাপ করবে। ...এটুকুই!

অনারেবল পলিসিমেকারস্, সেল্ফ প্রোক্লেইমড পেট্রিঅটস - আশ্বিনের মংগা আসছে। সাদরে বরণ করা দরকার।

...সুতরাং দেরী নয় আর। গেট রেডি - কাউন্ট ডাউন...
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৬ রাত ১১:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১২ তারিখ সারাদিন শাপলা কলি-তে আর গন ভোট হ্যাঁ-তে

লিখেছেন সূচরিতা সেন, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০০



মার্কা যখন শাপলা কলি
ভুল করলে দে, কান মলি।
দাঁড়িপাল্লা মার্কা যখন
বুঝে নাও সাঠিক ওজন।
মার্কা যখন ধানের শীষ
ঘাটেঘাটে চান্দা দিস।

আমি সংস্কারের পক্ষে তাই ১২ তারিখ বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

×