এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা।
শুদ্ধ বাকির দায় যাবি যমালয়
তোর কপালে হবে দায়মালি ছাপা।।
কীর্তিকর্মা সেহি ধনী অমূল্য মাণিক মণি
তোরে করিলেন কৃপা।
সে ধন এখন হারালি রে মন
এমনই কি তোর কপাল বে’দফা।
আনন্দ বাজারে এলে ব্যাপারে লাভ করব বলে
এখন সারলে সে দফা।
কুসঙ্গেরই সঙ্গে মজে কু-রঙ্গে
হাতের তীর হারায়ে হলিরে ফ্যাপা।
দেখলি নে মন বস্তু ঢুঁড়ে
কাঠের মালা নেড়ে চেড়ে
মিছা নাম জপা।
লালন ফকির কয়, কি হবে উপায়
বৈদিকে রইল জ্ঞানচক্ষু ঝাপা.....!
গানটি ডাউনলোড করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




