somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে আমার বাসার পাশে নামা হল না প্রধানমন্ত্রীর!!!/:)/:)/:)

০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী আসবে। তাই সবার মনেই একটা কৌতূহল। আর তিন চার দিন পরেই আসবে। একটা সাজ সাজ রব পড়ে গেল। আমাদের বাসার পাশেই মাঠ। সেই মাঠে দেখলাম চুন দিয়ে রঙ করে হ্যালিপ্যাড বানানো হচ্ছে। ফায়ার সার্ভিসের লোকরা এসে মাঠে পানি দিচ্ছে। পুলিশরা এসে পাহারা দিচ্ছে। কাউকে সামনে যেতে দিচ্ছেনা। মানুষ তাই দূর থেকেই সব আয়োজন দেখছে।
কিন্তু আমার মনে এই চিন্তা যে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হ্যালিকপ্টার এসে এই হ্যালিপ্যাডে নামবে। একটা বড় ধরনের রিস্ক নিতে হবে নিশ্চিত। কারন আমাদের কোয়ার্টারের যা অবস্থা। তা দেখলে কেউই আর আসবেনা- প্রধানমন্ত্রীতো নস্যি। যেন সারের গুদাম আমাদের কোয়ার্টার। রাস্তা রাস্তা ভর্তি হয়ে গেছে সারে। বিকল্প রাস্তা বের করে হাটাহাটি করতে হয়।
পরে আমার কথা সত্যি করে খবর এল প্রধান মন্ত্রী আমাদের মাঠে নামবেন না। নামবেন সরিষাবাড়ি যেহেতু ওখানেই তার দরকার- একটি রেললাইন উদ্ভদন করবেন (আমাদের এখানে নামার কথা হয়েছিল নিরাপত্তার কথা ভেবে)
আগেই বলে নেই আমরা থাকি সরিষাবাড়ির পাশেই একটি ফার্টিলাইজার অর্থাৎ সারকারখানা কোম্পানীতে। সার উৎপাদন করা হয়। কিন্তু এবার যা হয়েছে তা আর কখনোও হয়নি। এবার কোম্পানী কর্তিত উৎপাদিত সকল সারই রয়ে গেছে , বিক্রি হয়নি, কোনো ডিলার পাওয়া যায়নি। এখানে বলা দরকার কোম্পানীটি অবশ্যই সরকারি।
সার বিক্রি হয়নাই কেন? আমাদের মধ্যে বিস্ময় ভাব কাজ করতো, কোনোবার তো এরকম হয়নি?
এবার হয়েছে কারন এবার সরকার বিদেশ থেকে সার কিনে এনেছে যাতে আর সারের কোনো কমতি থাকেনা এবার ( উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে এমনিতেই দানাদার সারে প্রায় সয়ংসম্পুর্ণ)। এমন পরিমান সার কিনা হয়েছে যে আর কোনো সারের দরকার নেই। আমাদের কোম্পানীর সার হল অপ্রয়োজনীয়! তাই পরেই আছে তা। এভাবেই রাস্তার মধ্যেই। বৃষ্টি পড়ছে, সার নষ্ট হচ্ছে, কে আছে দেখার।
আর আমাদের হাটা চলার ক্ষতি হচ্ছে। কোনো কোনো জায়গায় মাঠের মধ্যেও রাখছে। প্রথম দিকে বিরক্তির কারনে অপ্রকাশ্যে এমডিরে(কোম্পানীর প্রধান) গালাগালি করতাম। কিন্তু এখন বুঝি তার কিছুই করার নেই।
যাইহোক, মাননীয় প্রধান মন্ত্রী আর আমাদের মাঠে নামবেন না কেন এর কারন হিসেবে যা জানলাম তা হল ঢাকা থেকে এসে যারা (তাঁর কর্মচারীবৃন্দ) হ্যালিপ্যাড পরীক্ষা করছিল তারা নাকি তার আশপাশ থেকে সারের বস্তাগুলো সরাতে বলছিল কিন্তু জায়গার অভাবে সরানো যায়নাই(অথবা সরাতে দেওয়া হয়নাই)। তাই সরিষাবাড়িতেই তিনি নামলেন শেষ পর্যন্ত। অবশ্য খাওয়া দাওয়া সব আমাদের এখানেই হইছে। তখন হয়তো তিনি দেখেছেন কোয়ার্টারের পরিনতি- যা মুলত হয়েছে তার গঠিত সরকারের কারনে। এখানে আসলে সরকার বলতে তো তিনিই। আর কেউ কি আছে? তিনি কি কিছু ভাবলেন এই কোম্পানীকে নিয়ে- যে এই কোম্পানীর সারের একটা ব্যাবস্থা করতে হবে।
নাকি তিনি বলবেন যে সারের যখন আর দরকার নেই তাহলে কোম্পানী রেখে দরকার কি, দেই বন্ধ করে!
[কেন যেন ছবি আপলোড করা যাচ্ছে না। কেন কেউ বলবেন কি? এটা কি কোনো বাগ? আর ছবি অন্য কোনো সময় পারলে দিয়ে দেব]
বিঃদ্রঃ লেখাটি সম্পুর্ণ অরাজনৈতিক দৃষ্টিতে দেখবেন।
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×