আমার ইমেইল সংক্রান্ত কিছু বিষয় খোলাসা করার জন্য এই পোস্টের অবতারণা।
আমার একমাত্র সচল ইয়াহু আইডি হলো ashraf_ovi অ্যাট yahoo.ca। এটা ব্লগেই আছে। এটা ইয়াহুর কানাডিয়ান ডোমেইন (.ca) থেকে নেয়া। আমি কোন ymail অথবা rocketmail কিংবা gmail ব্যবহার করি না যোগাযোগ বা গালগপ্পোর (Chatting) জন্য।
কেউ একজন [email protected] থেকে আমার এক বন্ধু ও আপুকে অ্যাড অনুরোধ পাঠিয়েছে এবং চ্যটিং প্রাক্কালে অশালীন আচরণ করেছে। উনার সন্দেহ হলে তিনি আমার সম্পর্কে কিছু প্রশ্ন করেন লোকটিকে, লোকটি জবাব দিতে ব্যর্থ হয়; ধরা খায়। তিনি বিস্মিত হয়ে আমাকে সতর্ক করার জন্য জানিয়েছেন।
আমার হটমেইলে একটা আইডি আছে। তবে সেটা কেবল একাডেমিক কাজকর্ম বা পারিবারিক যোগাযোগের জন্য ব্যবহার করি।
সুতারাং ashraf_ovi অ্যাট yahoo.ca ছাড়া অন্য কোন আইডি থেকে আ্যড রিকোয়েস্ট বা বার্তা পাঠানো হলে সেটা আমি নই বলে জানবেন। এছাড়া আমি নিজস্ব ভঙ্গিতে কথা বলি। যারা আমার সাথে পূর্বে কথা বলেছেন তারা অবহিত আছেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


