প্রথমে পড়লাম গ্রামীণফোনের খপ্পরে। আমারে কইলো "কাছে থাকুন।" কিছুক্ষণ পর কইলো "চলো বহুদূর।" গ্রামীণ ফোনের সাথে বহুদূর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। চারিদিকে অন্ধকার হয়ে উঠল।আমি কইলাম আলো দরকার। এইবার রবি আইসা কইলো ঐ মিয়া "জ্বলে ওঠো আপন শক্তিতে।" আমি কইলাম ক্যামনে জ্বলুম।বেসম্ভব ব্যাপার। এই সুযোগে বাংলালিংক আইয়া কইলো "দিন বদলাইছে না, সেই দিন কি আর আছে??" আলো এখন আর "বাংলালিংক দামে" পাওয়া যায়না।এরপর সিটিসেল তো আরো এক কাঠি সরেস উপদেশ দিলো,কইলো-"এমন অনেক কিছুই হবে যা কখনো হয়নি আগে।"আমি কইলাম তাইলে কি করুম আমি বাড়ি ফিরতে চাই। উল্টা ঘুরে দৌড়াচ্ছি। এমন সময় দেখি একখান বাধের পাশে দাড়িয়ে রয়েছে 'টেলিটক, আমারে দেখামাত্র বলল "বাধঁ ভেঙে দাও।" রবির আবার কানে সমস্যা। সে শুনল "দাত ভেঙে দেও"- শুনামাত্রই রবি গিয়ে টেলিটকের মুখ বরাবর সিরাম জোরে এক ভয়ানক ঘুসি মেরে দিল। এদিকে আমি দৌড়াচ্ছি বাসার কাছাকাছি এসে দেখি বাসায় দরজা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি খুবই হতাশ হলাম। তখন আবার বাংলালিংক কইলো "আপনার ফিরে আসার মুল্য আর কেউ না বুঝলেও আমরা বুঝি।" তারপর সে আমারে বাংলালিংক কেয়ার সেন্টারে লইয়া গেল। এভাবেই আমার বিজ্ঞাপণীয় দূ:স্বপ্নের সমাপ্তি ঘটিল।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।