বিশিষ্ট দালাল মানবাধিকার কর্মী গুলা কই ? গতকাল যে নজিরবিহীন ভাবে একটা দলের অফিসে এত গুলা নেতারে নিয়া গেল , আপনারা চুপ কেন ভাই ? এটা কি মানবাধিকার লঙ্ঘন না ? এটা কি গণতন্ত্রের জন্য খুব দারুন কিছু ? এর পরেও কি আপনারা সরকারের স্বৈরাচারী আচরণ দেখেন না ? সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশি , হাইকোর্টের জামিনে থাকা একজন মহাসচিব কে ধরে নিয়ে গেল , এগুলা কি আইনের লঙ্ঘন না ? বি এন পি যা করে তা নাকি সব সাজানো নাটক । নিজেরা ককটেল ফুটায় , শুধু তাই ই না , তারা আবার অফিসের দরজার সামনে ককটেল রেখে দেয় যাতে পুলিশ সহজেই সেগুলো খুঁজে পেতে পারে ।
আওয়ামীলীগ যা করে তা হল সিরিজ মুভি । আসলে আওয়ামীলীগ শুধু তাই জনগনের নাম দিয়ে তাদের জন্য করবে যা কেবল তাদের পক্ষেই যায় । আমরা যেন গাধা , কিছুই বুঝব না । নজির বিহীন ভাবে পার্টি অফিসে গিয়ে যা করল আওয়ামীহুকুমের পুলিশ এই ধারা সামনে অব্যাহত থাকবে । কারণ তখন আবার বি এন পি বলবে নাশকতা রোধে পার্টি অফিসে অভিযান হয়েছে আর এই দেখেন বোমা , বারুদ কত্ত কি পেয়েছি ।
তাদের উল্লেখযোগ্য সময়ে কখনই দেখি না । এই যে মহা মানবাধিকার কর্মী মিজানুর রাহমান ওনাকে এত সহিংসতার ভেতর দেখলাম না । অনেক দিন পরে এসে বাশখালি পরিদর্শন করে বললেন সব জামাতের কাজ , বললেন না পুলিশের গুলিতে সাধারন যে নাগরিক মারা গেছে সে বিষয়ে । আরে বাবা ধরলাম নিহত জামাত কর্মী রা অমানুষ , সাধারন কৃষক , মহিলা ও শিশু মারা গেল , তাদের জন্য একটু বলেন , তা ও না । তার পরে যাই সুলাতানা কামাল , শাহরিয়ার কবির ও মুনতাসির মামুন গং দের দিকে । ওনারা সারা দেশের সহিংসতার পরে ঘুমিয়ে ছিলেন , গতকাল হুট করে সংবাদ সম্মেলন করে বলেন , সাম্প্রদায়িক সহংসতা রোধ করতে জামাত নিষিদ্ধের বিকল্প নাই । ভালো কথা ভাই , নিষিদ্ধ করেন । তার পরে ওনাদের অত্যাচার করেন , দেশবাসি কিন্তু তখন মানবে । কিন্তু এর আগেই আপনারা এমন করে উসকে দিচ্ছেন কেন ? আপনাদের নিরপেক্ষ কোন দৃষ্টি ভঙ্গি নাই । জামাত কে যেমন ঘৃণা করি , আপনাদের ও তেমনি করি দালালী এর জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




