somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়া করে আপনারা অন্য কোন নাম দিয়ে এই দলীয় সমাবেশ করুন । জাগরন মঞ্চের নাম দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা আর নাই বা করলেন

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গন জাগরন মঞ্চের প্রথম থেকে এর সমর্থক ছিলাম । এখনও আছি সেই চেতনার সঙ্গে , কিন্তু ঐ মঞ্চের লোকদের সাথে নেই । এখন আসলে আর বলার অপেক্ষা রাখেনা সরকারের ছায়ায় , পুলিশের কোলে বসে একটা আওয়ামী সমাবেশ এটা । দয়া করে আপনারা অন্য কোন নাম দিয়ে এই দলীয় সমাবেশ করুন । জাগরন মঞ্চের নাম দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা আর নাই বা করলেন ।


খালেদা জিয়া যেমন পাইকারি হারে সবাই কে নাস্তিক উপাধি দিয়ে দিলেন তার সাথে যেমন এক মত নই এবং নিন্দা জানাই তার এই কথায় , তেমনি এখন এই জাগরন সমাবেশ নিয়ে যা হচ্ছে , তার সাথেও আর নেই । আমার মত অনেকেই যারা প্রথমে জাগরন মঞ্চে গিয়েছিলেন তারাও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন দলীয় এই সব কর্মকাণ্ড দেখে । যারা বলবেন , দলীয় লোক ও তো বিচার চাইতেই পারে , আমি বলবো হাঁ পারে । কিন্তু প্রশ্ন তখন উঠে যখন দেখি সাধারন মানুষের একটা সুন্দর আন্দোলন কে নির্লজ্জ ভাবে দলীয় করন করা হয় । যাক , ওনাদের কাজ ওনারা করুক । সময় সব কাজের বিচার করবে । হয়তো আমাকে যারা ছাগু উপাধি দিবেন , তাদের ও বলি আয়নায় নিজের মুখ টা দেখে নিন । আপনাদের প্রতি সন্মান জানিয়ে বলছি আমার মত সাধারন একজন কে না পচিয়ে , এই আন্দোলনের ভবিষ্যৎ আসলে কি এটা নিয়ে ভাবুন । ঠাণ্ডা মাথায় একবার চিন্তা করে দেখুন তো সেই ৫ তারিখের শুরু আর আজকের দিন পর্যন্ত কিভাবে গতিপথ বদলিয়েছে আন্দোলনের । এখন কেমন লোক সমাগম হচ্ছে ? ভাইরে , যত যাই বলেন , যতই যুক্তি দেন সরকারী মদদে আর যাই হোক , কোন আন্দোলন সফল হতে পাড়ে না ।


একটা কথা কেন ভাবেন না , সাধারন একটা মানব বন্ধন করতে গেলেও যে সরকার , পিপার স্প্রে , গরম পানি ঢালতো তারা আজ শুধুমাত্র তাদের পছন্দের বিষয় বলেই চারিদিকে পুলিশ , সি সি টি ভি , ক্যামেরা , বাইনকুলার , ব্যাগ তল্লাশি , রাস্তা বন্ধ করে নির্বিঘ্নে আজ এই আন্দোলন করতে দিয়েছেন । আজকের আশুলিয়া সমাবেশে কারা আছেন , পড়ে দেখুন ।
View this link
৩১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×