সম্ভাব্য ২ টি নাম হল ঃ সাজেদা চৌধুরী এবং আবদুল হামিদ । আমার মতে আবদুল হামিদ কে ই পরবর্তী রাষ্ট্রপতি করা হোক ।
২ দলের কাছে অন্তত তার গ্রহনযোগ্যতা সাজেদা চৌধুরীর চেয়ে বেশি । সাজেদা চৌধুরী আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী , নেত্রী হতে পারেন , কিন্তু অতীতে তার বেশ কিছু বিতর্কিত ভুমিকা রয়েছে । তার চেয়ে আবদুল হামিদ অনেক ভালো এবং মোটামুটি কলঙ্ক মুক্ত । দেশের সবার কাছেই তার একটা ভালো ভাবমূর্তি রয়েছে । কিন্তু আসল ভয় শেখ হাসিনা কে নিয়ে । তিনি তো আবার চমক দিতে উস্তাদ । দেখা গেল বাংলাদেশে প্রথম মহিলা রাষ্ট্রপতি এর রেকর্ড করাতে গিয়ে সাজেদা চৌধুরী কেই রাষ্ট্রপতি বানিয়ে দিলেন ।
দেশের এই সঙ্কট কালে আবদুল হামিদের মত একজন ভালো মানুষের রাষ্ট্রপতি হওয়া খুব জরুরী । আল্লাহ আমাদের সহায় হন ।
জননেত্রি কে হেদায়েত দান করুন , তিনি যেন সঠিক মানুষ টি বেঁছে নেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




