somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাইছে আমারে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গনজাগরন মঞ্চকে সংহতি জানাতে ভারতীয় জনতা পার্টির (বিজেপির) বাংলাদেশ অভিমুখে লংমার্চ


বাংলাদেশে গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সোমবার ঢাকামুখী লংমার্চের ঘোষণা দিয়েছে।

আজ সোমবার ঢাকা অভিমুখে ত্রিপুরা বিজেপি পার্টির কর্মীরা এ লং মার্চ করবে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই ও টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির বেশ কয়েকটি পত্রিকার অনলাইন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এনডিটিভি'র অনলাইন প্রতিবেদনে বলা হয়, আগরতলা প্রেসক্লাব থেকে দুপুর ১২ টায় এ লং মার্চ শুরু হবে এবং আগরতলার আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সুধীন্দ্র বলেন, আমরা জানি এ প্রতিবাদ মার্চ বাংলাদেশে প্রবেশের অনুমতি পাবে না। কিন্তু সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর হামলার ঘটনায় আমরা চুপ হয়ে বসে থাকতে পারি না। তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশের প্রবেশের।

সেই সঙ্গে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছে। বিজেপির ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট সুনীল দাসগুপ্ত শনিবার জানিয়েছেন ১৮ই মার্চ শ’ শ’ দলীয় কর্মী এবং সমর্থক আগরতলা দিয়ে আখাউড়া সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে। তিনি বলেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের এ প্রতিবাদ কর্মসূচিকে অনুমোদন করেছেন। সুনীল দাসগুপ্ত বলেন, আমরা জানি সীমান্তে আমাদের বাধা দেয়া হবে। কিন্তু তাই বলে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর অবিরাম সহিংসতা দেখে আমরা এভাবে চুপ করে বসে থাকতে পারি না। তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের কোন নিরাপত্তা নেই। বিজেপি এ বিষয়টি লোকসভায় উত্থাপন করে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। সুনীল দাসগুপ্ত অভিযোগ করে বলেছেন কংগ্রেস এবং সিপিআই (এম) এর মতো বড় দলগুলো বাংলাদেশে এ ধরনের নির্যাতনের প্রশ্নে চোখ বন্ধ করে আছে।

এদিকে বিজেপি'র লং মার্চ ঘোষণার পর সীমান্ত পরিস্থিতি কী হবে এ বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, এই ধরনের কর্মসূচিতে সাধারণত তারা জিরো পয়েন্ট পর্যন্ত আসে। সেখানে এসেই সংহতি প্রকাশ করে চলে যায়। এর আগেও গণজাগরণ মঞ্চের প্রতি সংহতি প্রকাশ করতে তারা জিরো পয়েন্ট পর্যন্ত এসেছিল। আর সীমান্তে কিছু আইন-কানুন তো আছে। তারা ইচ্ছে করলেই বাংলাদেশের ভেতরে আসতে পারবে না। এখানে আমাদের যেমন দায়িত্ব আছে, তেমনি বিএসএফেরও দায়িত্ব আছে। বিএসএফও তো কাউকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সুযোগ দিতে পারে না। সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×