somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিসঃঙ্গ গ্রহচারী
আমি একজন শুদ্ধচারী হতে চাই।টুকটাক লিখি আর বিজ্ঞানের ভক্ত।তাই আমি মানুষের আবেগ ও অনুভূতি সম্পর্কিত পোস্ট দিতে বেশি পছন্দ করি।আমি বিশ্বাস করি কোন লেখাই দুনিয়া পরিবর্তন করতে পারে না যদি না আপনি সেটার মূলমন্ত্র ধরতে ও নিজের উপর এপ্লাই করতে না পারেন।

মানব জীবনে "তুলনা"র প্রভাব

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুলনা
পৃথিবীর অন্যতম দামী বস্তু , বোধহয় আমাদের বেঁচে থাকার অন্যতম পাথেয় ।আমরা কখনোই জানি না , আমরা কি চাই , কি করতে চাই যতক্ষণ পর্যন্ত না আমরা অন্যের সাথে নিজের তুলনা করতে না পারছি । যেমন কোন গাড়ি কিনব , কিন্তু জানি না আমরা কি গাড়ি কিনব যতক্ষণ পর্যন্ত না দেখছি পাশের বাড়ির প্রতিবেশি ফোর্ডের অমুক মডেল কিনেছে বা রেনাল্টের অমুক মডেলটি বছরের সেরা গাড়ি হিসেবে নির্বাচিত হয়েছে । তখন আমরা বুঝতে পারি আমার হয় রেনাল্ট কেনা উচিত অথবা ফোর্ড ।

আমাদের এই তুলনার প্রবণতা টোপ হিসেবে ব্যবহার করে , ব্যবসায়ীরা তাদের বিজনেস পলিসি তৈরি করে । উদাহরণ হিসেবে দেখালে একটি জনপ্রিয় পত্রিকা একবার বিজ্ঞাপন দেয় এমন ভাবে :

আমাদের অনলাইন এক বছর সাবস্ক্রিপশন ফি : ৫০০ টাকা ।
আমাদের হার্ডকপি এক বছর সাবস্ক্রিপশন ফি : ১০০০ টাকা
আমাদের অনলাইন + হার্ডকপি এক বছর সাবস্ক্রিপশন ফি : ১০০০ টাকা ।

জরিপটি দেখায় যে , উপরোক্ত বিজ্ঞাপনের ফলে ১০০ জনের মধ্যে মাত্র ২০ জন শুধু অনলাইন প্যাকেজটি নেয় , আর বাকি ৮০ জনই অনলাইন+ হার্ডকপি প্যাকেজটি নেয় । একজনও শুধু হার্ডকপি প্যাকেজ নেয় নি , তবে ঐ প্যাকেজ অফার করার কারণ কি ??
স্রেফ অর স্রেফ তুলনার টোপ।

পত্রিকাটির পরিচালকরা চেয়েছিলই যে বেশিরভাগ লোক বেশি দামের প্যাকেজটি নিক , তাই তারা এমন একটি বিজ্ঞাপন দিল যাতে লোকজন তুলনা করে বুঝে যে অনলাইন+ হার্ডকপির প্যাকেজটি বেশি ভাল ।
উপরোক্ত বিজ্ঞাপন অনুযায়ী নিঃসন্দেহে ১০০০ টাকায় শুধু হার্ডকপি কেনার চেয়ে , ১০০০ টাকায় অনলাইন+ হার্ডকপির প্যাকেজ অনেক বেশি ভাল।।

জরিপকারীরা আরেকদল ইউজারের উপর জরিপটি চালায় এবার , শুধু অনলাইন প্যাকেজের অফার হাইড করে । এবার একটি পরিবর্তনীয় ফলাফল দেখা যায় , এবার ১০০ জনের মধ্যে প্রায় ৬৪ জন শুধু অনলাইন সংস্করণের প্যাকেজটি নেয় , আর বাকি ৩৬ জন নেয় অনলাইন+হার্ডকপির সংস্করণ । এবারের ফলাফল পরিবর্তন হয়ে গিয়েছিল ঐ তুলনার টোপ না থাকার কারণে।

আমরা যদি ভিজুয়াল তুলনার বিষয় দেখি , তাহলে নিচের চিত্রটি লক্ষ করুন । কোন বৃত্তটি বেশি বড় ? বাম পাশেরটি / ডান পাশেরটি ?


নিঃসন্দেহে বাম পাশেরটি ।
মজার বিষয় হল দুইটি বৃত্তই সমান , তবে এমন কেন হচ্ছে ? ঐ আমাদের তুলনার প্রবণতা , বামপাশের ক্ষেত্রে যখন আমরা ছোট বৃত্তগুলোর সাথে তুলনা করছি তখন এটি দেখতে বড়ই লাগছে কিন্তু একই বৃত্ত যখন এর চেয়ে বড়বৃত্তগুলোর সাথে তুলনা করছি তখন আবার এটি ছোট মনে হচ্ছে !

এই পারস্পরিক তুলনা আমাদের বেঁচে থাকা শেখায় , এক ছাত্রকে আরেক ছাত্রের তুলনায় ভাল রেজাল্ট করতে অনুপ্রেরণা যোগায় । একই কারণে আমরা সবসময় তুলনা করতেই থাকি , ভালবাসাকে ভালবাসার সাথে , আমাদের চাকরিকে প্রতিবেশির চাকরির সাথে , আমার বর্তমান অবস্থাকে বন্ধুর অবস্থার সাথে । শুধু পদার্থর তুলনা নয় , এই তুলনা কাজ করে আমাদের আবেগের ক্ষেত্রেও । কিন্তু এই তুলনা কি সবসময় আমাদের সঠিক পথেই রাখে ?

আমরা দুজন গবেষক Amos Tversky এবং Daniel Kahneman এর গবেষণা একটু দেখি । ধরুন আপনার অফিস থেকে আপনাকে দুইটি জিনিস কেনার জন্য টাকা দেওয়া হল , একটি কলম অন্যটি আপনার জন্য স্যুট । আপনার অফিসের পাশেই আপনি একটি দামী কলম পেলেন ১৩০ টাকার,কেনার সময় খোঁজ পেলেন অফিস থেকে পাঁচ মিনিট হাটার দূরত্বে আরেকটি কলম পাওয়া যায় ১০০ টাকায় , তাহলে আপনি কোনটি নিবেন , নিশ্চিতভাবেই কমদামী টি । আবার স্যুটের বেলায় অফিসের পাশের দোকানে স্যুট পাচ্ছেন ৪৫৩০ টাকায় , কিন্তু অফিস থেকে পাঁচ মিনিট হাটার দূরত্বে আরেকটি স্যুট পাওয়া যায় ৪৫০০ টাকায় । এইক্ষেত্রে কি আপনি ৩০ টাকা বাঁচানোর জন্য ঐদোকানে যাবেন? নিশ্চয় নয়।
কেন ? উপরের হিসাবমতে তো ৫ মিনিট সময়ে মূল্য ৩০ টাকা তাই না? তাহলে আপনি কেন কলমের জন্য ঐ দূরত্ব হাটবেন কিন্তু স্যুটের জন্য আবার ৩০ টাকা এক্সট্রা খরচ করবেন??

এটাই তুলনাতত্বের প্রবলেম । আমরা আপেক্ষিকভাবে আমাদের সিদ্ধান্তগুলো নেই এবং সেগুলো বিকল্প ধারায় তুলনা করি ।
আমরা কম দামী কলমের সাথে দামীটার তুলনা করি আর সহজেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে, কিছুটা সময় নষ্ট করে হলেও আমাদের ৩০ টা টাকা বাঁচানো উচিত। স্যুট কেনার ক্ষেত্রে, ৩০ টাকা বাঁচিয়ে খুব লাভ হয় না। তাই তখন আর এক্সট্রা ৩০ টাকা খরচ করতে আমাদের গায়ে লাগে না।
এই কারণেই আমরা বাঙালীরা সারাবছর বাসের কনডাক্টরের সাথে ২টাকার জন্য ঝগড়া করি কিন্তু রেস্টুরেন্টে ৫০০ টাকা খেলেও ২০ টাকা ওয়েটারকে টিপস দিয়ে আসি । কারণ বাসের আপেক্ষিক সুবিধা বিবেচনায় তখন দুই টাকা বাঁচানোই অনেক কিছু , যেখানে রেস্টুরেন্টের বিবেচনায় ২০ টাকা টিপস দেওয়া যেতেই পারে !



মাঝে মাঝে কি তুলনা আমাদের লক্ষ থেকে আমাদের বিচ্যুত করে দেয় না??

হার্ভার্ড থেকে এক ডাক্তার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিল এই আশায় যে , একদিন সে ক্যান্সারের ঔষধ আবিষ্কারের জন্য নোবেল পাবে , কিন্তু কয়েক বছর পরেই উনি আবিষ্কার করলেন যে , উনার সমসাময়িক বন্ধুরা ওয়াল-স্ট্রিটের বিভিন্ন কোম্পানিতে কাজ করে উনার চেয়ে কয়েকগুণ বেশি কামাচ্ছে । সুতরাং উনি কি করলেন ! ঐ পথেই গেলেন এবং ১০ বছর পর উনার বন্ধুদের রিইউনিয়ন যখন হল তখন উনার হাতে বিয়ারের বোতল নিয়ে উনি এনজয় করছেন, উনার স্যালারি উনার বন্ধুদের ১০ গুণ কিন্তু যে নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল , সেটা আর পাওয়া হলো না স্রেফ অন্যদের সাথে তুলনায় নিজেকে গরীব মনে হওয়ায় !!

এর থেকে পরিত্রাণের উপায় কি ? একটিই উপায় নিজের তুলনার পরিধি ছোট করে আনা । ধরুন আপনার বন্ধুমহলে একত্রিত হয়েছেন, একদল নিজেদের বেতন/বাড়ি/গাড়ি নিয়ে তুলনা করে আলোচনা শুরু করে দিয়েছে , তাদের কাছ থেকে আস্তে করে দূরে সরে আসুন । নিজের সাথে ম্যাচ করে এমন বন্ধুমহলের সাথে চলুন । অতি-উচ্চাশা ত্যাগ করুন।
যেমন আপনার ফোর্ড গাড়ির কেনার সামর্থ্য রয়েছে , আপনি সেটিই কিনুন , অযথা কেন ফেরারীর কথা ভেবে অশান্তিতে ভুগবেন??
নিজের পরিসীমার ভেতর চলুন হ্যাপি থাকুন !!

(চলবে)
dan ariely's Predictably Irrational হতে অনুদিত ও সংস্কারকৃত)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×