somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার বনাম নাস্তিকতা!!!

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি আমি ব্লগার। কিন্তু বাংলাদেশে ক’জন ব্লগার? প্রথম যেদির জুমার পর ব্লগারদের নাস্তিক বানিয়ে বাংলাদেশের প্রায় সব মসজিদে মসজিদে মুসুল্লিদের হাতে লিফলেট বিতরণ করা হয়। তখন সাধারণ মানুষও রাস্তায় নেমেছিলো। মিসিল করেছিলো নাস্তিক/ব্লগারদের বিরুদ্ধে। মজার ব্যাপার সেই মিসিলকারীদের ৯৯% লোকই জানে না ব্লগ জিনিসটা কি? তারা ব্লগ কখনও দেখে নি। ব্লগ বা ব্লগার কথাটির সাথে সেদিনই হয়তো তাদের প্রথম পরিচয়। আমাদের মনে রাখতে হবে সামু কিংবা অন্য ব্লগে আমরা যারা ব্লগ লিখি বা পড়ি তার চেয়ে সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশী। এত এত লিফলেট বিতরণ হল। যার দরুন এত এত মানুষের ধর্মীয় আবেগ ফুলে ফেপে উঠলো সেই লিফলেটগুলো এত অল্প সময়ে এত কপি কোথায় প্রিন্ট হলো কিংবা এতো লিফলেট এত সুষ্ঠ ও সুচতুর ভাবে কিভাবে বিতরণ হল?

এবার মূল প্রসংগে আসিঃ আমাদের দ্বায়িত্ব হল সাধারণ মানুষের ভুল ভেঙে দেয়া। কিন্তু সেটা কিভাবে সম্ভব। এখন যদি সাধারণ কাউকে নাস্তিকের সমর্থক শব্দ লিখতে বলা হয় সে হয়তো অকপটে নাস্তিকের সমর্থক শব্দ হিসেবে ব্লগার কথাটি লিখবে। এজন্য দায়ী কারা। শুধু কি জামায়াত শিবির। ব্লগাগণ কি মোটেও দায়ী নন? সবচেয়ে অবাক হয়েছি একসময়ে রেটিনা কোচিং এর মাধ্যমে মেডিকেলে চান্স পাওয়া ও শিবির কর্মী ডাঃ ইমরানের উত্থান দেখে। তার সম্পর্কে আমি আগেই লিখেছি। ইচ্ছে হলে এই লিংকে দেখতে পারেন।
আমরা জানি ব্লগ একটি ডায়েরীর মত। যদি কেউ দুঃখ পেয়ে তার ডায়রীতে লিখে “আল্লাহ বড় সৈরাচারী ও কৃপন সে আমার প্রেমিকাকে আমার কাছ থেকে কেড়ে নিলো কেনো?” এটা কি নাস্তিকতা? মোটেও না কারও মন কিংবা ব্যাক্তিগত ডায়রীতে সে যা ইচ্ছে তাই লিখতে পারে তাতে কার কি ক্ষতি? এভাবে কি কেউ সাধারণ মানুষকে বলেছে বলুন? সবাই যার যার স্বার্থ নিয়ে আছে। আমি আবারও স্পষ্ট ভাবে বলতে চাই ব্লগারদের কোনো নেতা নেই। সব ব্লগার স্বেচ্ছাসেবক। নিজের ঘাটের পয়সা খরচ করে ব্লগ লিখি এবং পড়ি। একটু আধটু জ্ঞাণের নেশায়। তাতে কার কি ক্ষতি বলুন। একটি শান্তি পূর্ণ ও অহিংস গণঅভ্যুথ্যান আজ কোন পর্যায়ে গেছে কেউ কি খেয়াল করে দেখেছেন। যে ডাঃ ইমরান আপনার আমার মত ব্লগারদের নেতা বা মুখপাত্র সেজে বসে আছেন তিনি আসলে কে? আমি আমার ব্লগিং জীবনে কম জনপ্রিয় নই আমরা কি জানতাম ডাঃ ইমরান নামে আমাদের একজন নেতা আছে?
যেমন করে কাদের মোল্লার ফাঁসী না হওয়া আমি বা আমরা মেনে নিতে পারি নি ঠিক তেমনি করে মেনে নিতে পারছি না ডাঃ ইমরান আমাদের মুখপাত্র বা নেতা। তিনি কেনো এত বক্তৃতা দেবেন? কার বলে? কোন অধীকারে? ডাঃ ইমরান কেনো ব্লগারদের নাম ভাঙিয়ে তিন স্তরের নিরাপত্তা বলয়ে থেকে বক্তৃতা করবেন?
একজন প্রকৃত ব্লগার এই আন্দোলনে নেতা হতে পারেন না। আমরা সবাই নেতা সবাই কর্মী। আজ ব্লগার ও নাস্তিকতা এক হয়ে গেছে এর প্রতিবাদ স্বরূপ আমরা কি করেছি বলুন? আপনি বা আমি বা ডাঃ ইমরান নামের উড়ে এসে জুড়ে বসা ছেলেটি একবারও কি ব্লগার আর নাস্তিকতা যে এক জিনিস নয় তা কি খোলাসা করে বলেছে বলুন। এর চেয়ে প্রহসন আর কি হতে পারে বলুন।
রাজিবে আত্মা আজ কাঁদে। রাজিব সত্যিকারের সংগঠক। সত্যিকারের বীর। তার জীবন বলীদানের মর্জাদা আমরা দিতে পারি নি। আমরা পারি নি রাজীবকে আস্তিক প্রমাণ করতে।
আসুন আমরা ডাঃ ইমরান নামের সাজানো ব্লগার নেতাকে প্রত্যাখ্যান করি। এবং বোঝার চেষ্টা করি তার পিছনে কে আছেন শিবির, জামায়াত, আওয়ামী-লীগ নাকি বি,এন,পি।
আমরা সবাই জানি বাংলাদেশের প্রথম স্বঘোষিত নাস্তিক আরজ আলী মাতব্বর। তিনি নাস্তিক হলেও তার কথায় মাধুর্য ছিলো। ছিলো স্বাধীন চেতা মনোভাব। চরমোনাই পিরদের এর জমি-জমা আরজ আলী মাতব্বর মেপে দিয়েছিলেন। তারাও জানতেন তিনি নাস্তিক।
সামুতে নাস্তিকতার গন্ধ ছড়ানো কোনো পোস্ট পরলে বেশীরভাগ ব্লগারই এর প্রতিবাদ করতেন। আমার মত বেশীরভাগ ব্লগারই কখনও ব্লগিং এর মধ্যে অহেতুক ধর্মকে টেনে নিয়ে আসি নি। কিন্তু কেনো এই প্রহসন?
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×