জংগিদেরকে কে তথ্য দেয়?
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জংগীরা জংগিদেরকে র্যাবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য র্যাবের উপর হামলা চালায়? কত বড় সাহস আর সংগঠিত তারা! আর প্রশাসন আমাদেরকে বলে জংগিরা নিয়ন্ত্রণে আছে! যেখানে সরকারের বিশেষায়িত বাহিনীর উপর তারা হামলা চালাতে পারে সেখানে আমরা কোন ছার? আবার জংগিদের কেমন গোয়েন্দা নেটওয়ার্ক! ধৃত জংগিকে হাসপাতাল থেকে কবে কখন এবং কোন রাস্তা দিয়ে নিয়ে আসা হবে তাও তারা জেনে যায়! কত সামর্থ্য তাদের!
তারা কীভাবে জানলো যে ঠিক এই সময়ে ঐ জংগিকে হাসপাতাল থেকে নিয়ে আসা হবে? নিশ্চয়ই র্যাবের ভিতরেও জংগিদের লোক আছে যারা ইনফর্মেশন জংগিদের কাছে ফাঁস করে দেয়। তাই র্যাবের ভিতরে শুদ্ধি অভিযান চালানো দরকার। না হলে এরা যদি ভবিষ্যতে জংগিদেরকে আরো বড় কোন কাজে সহযোগিতা করে তবে সরকারের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আমরা চাইনা জনগণের পয়সায় বেতন খাবে আবার জংগিদের সাহায্য করবে এমন র্যাব এই স্বনামধন্য বাহিনীটিতে অবস্থান করুক। এ ব্যাপারে দায়িত্বশীল দেশপ্রেমিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন