somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দ্বিখণ্ডিত পথিক
বাংলাদেশটাকে খুব ভালোবাসি।কিন্তু এখন পর্যন্ত কোন পরিচালক মন মত পাই নাই।সকল পরিচালকের একটা কথা, আগে চেয়ার পরে পকেট পরে দেশ।সাধারণ মানুষ হয়ে শুধু দেখে যাওয়া..।

বেঁচে থাকা............

২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটিপতি বাবার বিলাসবহুল
ফ্ল্যাট এ বসে নিজেকে
প্রিন্সেস ভাবতে ভালোই লাগে।
ভালো লাগে “Off to Langkawi” লিখে
ফেসবুকে চেকইন দিতে। এরকম ভালো
লাগা নিয়ে বেড়ে ওঠা
মানুষগুলো যখন কফি খেতে “Gloria
Jeans” এ যেতে চায় তখন পাশের একটা
বন্ধু “আমার একটু কাজ আছে, তোরা
যা” বলে পাশ কেটে যায়। খুব
অসামাজিক মনে হয় তাকে ?
ভার্সিটি থেকে ট্যুর এ যাচ্ছে
সবাই। এই হবে সেই হবে প্ল্যান করতে
বন্ধুরা যখন ব্যস্ত তখন কেও একজন মন
ভোলানো কারণ দেখিয়ে সরে আসে
ট্যুর থেকে। তার গায়েও লেগে
যায় “অসামাজিক” ট্যাগ।
সবার হৈ-হুল্লোড়ের মাঝ থেকে
একজন অসামাজিক মানুষ ধীরে ধীরে
অপাংক্তেয় হয়ে যায়। তুমি শুধু
মানুষটার পাশ কেটে যাওয়া দেখ,
তার মলিন মুখের বোবা ভাষা
বুঝতে যাওনা...
তুমি যখন সেমিস্টার ব্রেক এ
সমুদ্র স্নানে যাওয়ার গোছগাছ করছ
তখন ঐ অসামাজিক ছেলেটা তার
পরবর্তী সেমিস্টার ফি জোগাড়
করতে হিমশিম খাচ্ছে...
তুমি যখন “Bone Café” তে বসে cappuccino
coffee নিয়ে বসে আছো তখন সে ছোট
বোনের স্কুল ফির জন্য আরেকটা
টিউশনি পেতে জুতোর তলা ক্ষয়
করছে...
ঝুম বৃষ্টিতে গাড়ির ভেতর বসে
“Rain on Glass” ক্যাপশনের ছবি তুলে
পোষ্ট করতে তোমার আঙ্গুল যখন
আইফোনের স্ক্রিন ছুয়ে যায় তখন
তোমারই অসামাজিক কোন বন্ধু
প্যান্ট গুটিয়ে বৃষ্টির চৌদ্দ
গুষ্ঠি উদ্ধার করতে করতে লোকাল
বাসের পেছনে দৌড়াতে থাকে।
ওরা অসামাজিক কারণ ওদের
দুনিয়াটা তোমার Fairy Tale দুনিয়ার
মত নয়। ওদেরও মন আছে , রঙ বে রঙের
ইচ্ছেও আছে। পার্থক্য শুধু ওদের
ইচ্ছের পাখি গুলোর ডানা বাঁধা,
সাধ থাকা সত্ত্বেও উড়তে
পারেনা। ওরা বড় হয় দায়িত্বের
বোঝা ঘাড়ে নিয়ে। অনেকগুলো
চোখ খুব আশা করে ওদের দিকে
তাকিয়ে থাকে।তাই ওরা তোমার মত
সামাজিক হতে পারেনা, সবার মাঝে
বেঁচে থাকে অসামাজিক বিশেষণ
নিয়ে.....
.
“সব অসামাজিক মানুষ গুলোর জন্য
স্যালুট.......

শেষ হাসিটা তোরই” !!!
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×