
আমার বুকের ভিতরে আন্ধার কোঠরে
ভালোবেসে রেখেছি যাকে,
হৃদয় খুলিয়া বিছানা করিয়া
রাখিয়াছি যতন করে।।
আজ বিরহের আগুনে একাকী গোপনে
দিবানিশি বুকটা শুধুই জ্বলে।
জ্বলে শুধু অন্তর জ্বলে
ও মিনতি
ধিঁকি ধিঁকি অন্তর জ্বলে।।
তোমাকে আমি ভালোবাসি
আমার অন্তর দিয়ে,
জীবন ও মরণে তোমাতেই আমি
রয়ে যাবো মিশে।।
আজ মনেরও বাসরে তোমারি কারণে
অন্তর আমার কেঁদে মরে।
জ্বলে শুধু অন্তর জ্বলে
ও মিনতি
ধিঁকি ধিঁকি অন্তর জ্বলে।।
চন্দ্র তাঁরা বনের লতা
সাক্ষী করে তুমি,
আমার চোখে চোখ রাখিয়া
বলতে তোমারি আমি।।
আজ ভুলিয়া সেকথা অন্যের ঘরে গেলা
ভাবতেই চোখ দুটি জলে ভরে।
জ্বলে শুধু অন্তর জ্বলে
ও মিনতি
ধিঁকি ধিঁকি অন্তর জ্বলে।।

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


