somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা কোরো, একটি গোলাপের

২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ ইচ্ছে থেকে করা কাজ।

পাবলো নেরুদা খুব পড়িনি কখনো। সেদিন সারারাত জেগে দেখছিলাম Il Postino একজন ডাক হরকরার কবি হয়ে ওঠার গল্প। খুব সাধারণ জীবন কবিতার ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠার গল্প। এই ছবিটিতে যে কবি ডাক হরকরার জীবনকে কবিতা দিয়ে বদলে দিয়েছিলেন, তার সামনে খুলে দিয়েছিলেন মায়াময় আপাতঃ ব্যাখ্যাহীন এক জগৎ; তিনি পাবলো নেরুদা। ছবিটি দেখার পরদিন এক বন্ধুর ফেসবুক নোটে দেখি নেরুদার Ausencia (Absence) কবিতাটির অনুবাদ। আর ঠিক তখনই, কেমন যেন একটু দুঃসাহসিক হতে ইচ্ছে হল।

অনুবাদ করব এমন ভাবনা ছিলনা কখনো। নেরুদা ভাবালেন। ছবির ডাক-হরকরার মত আমাকেও কি বদলে দিলেন খানিকটা?



অপেক্ষা কোরো, একটি গোলাপের

তোমায় ছেড়ে যাইনি সহসাই
আমার অস্তিত্বের গহীনতায় কি সহসাই না আসো তুমি
স্ফটিক শুভ্রতায়
কিংবা ভীরু কম্পনে
অথবা আমার অর্বাচীন আঘাতের অসহজতায়
ভালবাসার সুখানুভূতিতে আচ্ছ্বন্ন বুজে থাকা চোখ নিয়ে আস তুমি
জীবনের প্রাচুর্যে তোমার এ তৃপ্তিতে
আমারও তো আছে নিঃসংকোচ অবদান।

প্রিয়তম আমার
কি ভীষণ তৃষ্ণার কালে প্রথম দেখায়
আকন্ঠ পান করেছি সবটুকু রক্ত-জল
তীব্র ক্ষুধাতুর দু'টি প্রাণ
জ্বলন্ত স্ফুলিঙ্গের দহন তীব্রতায়
দংশন করেছি একে অপরকে
আগুনপোড়া ক্ষতের মত আজো বয়ে বেড়াই সে চিহ্ন

আর তো ক্ষণিকের অপেক্ষা
তোমার শুভ্রতাটুকু ধরে রেখো হে প্রিয়
তোমায় গোলাপ দেবার বাসনায়
আমি আসছি

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৩
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×