
ব্লগে যখন প্রথম আসি তখন রাগ ইমন বলতে সব পোলাপান ফিট! আমার তৎকালীন ছোটভাই বর্তমানে ছোটবোন ও ঐসব নৃত্য শিল্পীদের মধ্যে অন্যতম। আমি প্রথম থেকেই নাকউচা ব্লগার হিসেবে নিজেকে দেখতে ভালবাসি। তারপরও চানাচুর তাকে ইমন কাকা ডাকছে তাই আমি ২/১টা কমেন্ট করলাম কয়েকটা পোস্টে। সে আমার কমেন্টের রিপ্লাই দিলো না! সে দুঃখ আমি আজও ভুলতে পারি নি
যখন আমার আশকা সিরিজ লিখলাম তখন সাইফুর ভাই প্রায়ই বলতো, ইমন আপু এই বলছে তোমার পোস্ট নিয়ে তাই বলছে তোমার পোস্ট নিয়ে তখন দুঃখটা ভুলতে চেষ্টা করেছি কিন্তু পারি নি আজও
শেষ অভিযোগ সে কিছুদিন আগে বিয়ে করেছে অথচ আমাদের আওয়াত দেয় নি! আমরা তো যেতামই না শুধু মুখে দাওয়াতটা শুনে খুশি হতাম। কিন্তু সে তা করে নি।
ইমন আপু হয়তো আমাদের ভুলতে পারেন তবে আমরা পারি না তাই আপুকে জন্মদিনের শুভেচ্ছা
কৃতজ্ঞতা: সাইফুর ভাই
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


