কবিতাটি সমকালের সাহিত্য সাময়িকী 'কালের খেয়া'তে 1 সেপ্টেম্বর 2006 তারিখে প্রকাশিত লিংক:http://www.shamokal.com/archive.details.php?nd=2006-09-01&nid=35668
রিটায়ার্ড পোয়েটস
অবনি অনার্য
বহু কসরত করে হজরত কবিগণ
টায়ার্ড হৈছেন, তবু না ছাড়েন বনলতা
তারপর বহু বিশ্রাম নিয়া রি-টায়ার্ড
শ্রমে কাজ নাই, তাই শ্রম ছেড়ে আশ্রমে
মাঝে মাঝে নাম দেখা যায় থার্ড ব্র্যাকেটে
নতুন কবিগো সনদ আছে ওঁর প্যাকেটে
ব্যর্থ যাহারা অহমিকা তাগো অতি হাই
আমারে আপনে না চেনেন তাতে ক্ষতি নাই
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


