somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধাঞ্জলি : হুমায়ূন আহমেদ

১৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাশের বইয়ের বাইরে আমার প্রথম পড়া বই সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা সিরিজের ভূতুরে সুরঙ্গ। সেটা পড়ি ক্লাশ থ্রিতে পড়বার সময়। এরপর শুধু সেবার ছোট সাইজের বইগুলোতে রাত্রীদিন নিমগ্ন থেকেছি।

.........

বড় বাইন্ডিং এর বই প্রথম পড়েছি ক্লাশ সেভেনে পড়ার সময়। সেই বইটির নাম অনন্ত নক্ষত্র বীথি, বৈজ্ঞানিক কল্পকাহিনী, লেখক -হুমায়ূন আহমেদ। বইটি পড়ার পর আমি স্তম্ভিত হয়ে বসে থাকি। গল্পের নায়কের অনন্তকালের জন্য চক্রে আটকা পড়া এবং সেইসাথে সমস্ত পৃথিবীরও, বিষয়টির জটিলতা বার বছরের বালক আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। এরকম বই আরও পড়ার জন্য আমি তৃষ্ণার্ত হই।

.........

এরপর পড়লাম হিমু। এত ভাল লাগল যে আমি নিজেকে হিমু হিসেবে কল্পনা করা শুরু করলাম। তারপর একে একে ময়ুরাক্ষী, দরজার ওপাশে, এবং হিমু, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রুপালী রাত্রি, দুই দুয়ারী ইত্যাদি।

..........

হঠাৎ পড়লাম নন্দিত নরকে। যখন জানলাম এটি হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস তখন আমার বিস্ময়ের সীমা রইল না। এরপর পড়লাম নির্বাসন, শঙ্খনীল কারাগার, শ্যামল ছায়া, বহুব্রীহি ইত্যাদি। সাম্প্রতিক পড়লাম দেয়াল, মাতাল হাওয়া, লীলাবতীর মৃত্যু। বলা বাহুল্য হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন।

.........

হুমায়ূন আহমেদের অসম্ভব রকমের পাঠকপ্রিয়তা অনেকের কাছে তীব্র ইর্ষার বিষয় এবং তাঁকে অশ্লীলভাবে অস্বীকার করার প্রবনতা অনেকের থাকলেও বাংলার পাঠককুলের কাছে তিনি চিরস্মরনীয় থাকবেন।

.........

আজ তার মৃত্যুদিবস। এদিনে তাঁর জন্য হৃদয়ের গভীর থেকে রইল অশেষ শ্রদ্ধাঞ্জলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×