somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুন বা গুম হয়ে যান হেসে খেলে

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৪ জানুয়ারি ,সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছিলেন জনপ্রিয় ব্লগ‍ার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসীফ মহিউদ্দীন। ঐ রাতে ১০ টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে।
ডয়চে ভেলেকে টেলিফোনে তিনি বলেন, ‘‘আমার ধারণা, এটা মৌলবাদী চক্র – তারাই করে থাকতে পারে৷''
তিনি মনে করেন, ইন্টারনেটে লেখালেখির কারণেই তাঁর উপর এই হামলা হয়েছে৷ হামলাকারীরা আগে থেকেই কার্যালয়ের সামনে তাঁর জন্য ওৎ পেতে ছিল৷ আসিফ বলেন, ‘ওরা আমার অফিসের গেটের সামনে অপেক্ষা করছিল৷'
হামলার কারণ এবং হামলাকারীদের সম্ভাব্য পরিচয় সম্পর্কে ধারণা করতে পারলেও হামলায় অংশ নেওয়াদের সনাক্ত করতে পারেননি আসিফ৷ তিনি বলেন, ‘আমি রিকশা থেকে নেমে রিকশা ভাড়া দেওয়ার সময়ই পেছনে থেকে আক্রমণ করে, এলেপাথাড়ি আক্রমণ৷'

আসিফের বোন জুয়েলা জেবুন্নেসা খান আশঙ্কা করছেন, আসিফের উপরে আবারো হামলা হতে পারে৷ পরিবার তাই তাঁর নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন৷ আসিফের জন্য পুলিশি নিরাপত্তা চান তাঁরা৷

গত ফেব্রুয়ারী ১৫ রাজধানীর পল্লবী এলাকায় আমাদের ‘থাবা বাবা’ রাজিব হায়দার খুন হন। নিহতের গালে কেটে ফেলার দাগ রয়েছে। তার মৃতদেহ রাস্তায় পড়ে ছিল। নিহত রাজিবের সামহ্যায়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত ব্লগ লিখতেন। শাহবাগের ঘটনা নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে লেখালেখির কারণেই জামায়াত-শিবির রাজীবকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই পাঁচ ছাত্রের স্বীকারোক্তি, ব্লগে কথিত ইসলামবিরোধী লেখালেখির জন্য তারা রাজীবকে হত্যা করেন এবং তাদের প্ররোচিত করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতা।

গত ২২ ফেব্রুয়ারি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী মামলার সাক্ষী সৈয়দ ওয়াহিদুল আলম জুনুকে
মৃত অবস্থায় পাওয়া যায়।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগীত শিল্পী ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘ফজলুল কাদের চৌধুরীর বাসভবন ও ডাকবাংলো গুডস হিল এবং ডালিম হোটেলে আলবদর, আলশামস বাহিনীর ঘাঁটি ছিল। গুডস হিলে ফজলুল কাদের চৌধুরীর বাংলোতে আলবদর ও আলশামসের নেতৃত্বে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীসহ তিন জন। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়ানো সাকা চৌধুরীকে নির্যাতনকারী হিসেবে তিনি সনাক্ত করেন। জুনুর বাড়ি সাকা চৌধুরীর নির্বাচনী এলাকা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর গ্রামে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জুনুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যা করে তাকে মেডিকেল কলেজের জরুরি বিভাগে ফেলে যায়।


এদিকে গত ৮ই মা্র্চ রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন সানিউর রহমান (২৮) নামের এক ব্লগার। ঐ রাতে সাড়ে ৮টার দিকে সানিউর তার বাসা রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ে ফেরার পথে তিনি ছুরিকাহত হন।কে বা কারা সানিউরের মাথায় এবং পায়ে ছুরিকাঘাত করে তা জানাতে পারেনি পুলিশ।অনলাইনে সাম্প্রদায়িকতা ও জামায়াত-শিবিরবিরোধী লেখালেখি করতেন বলে জানান সানিউর।


ঐ একই দিনে নিখোঁজ হওয়ার দুদিন পর নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।ঐ দিন বেলা পৌনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন একটি খালে তানভীরের লাশ পাওয়া যায়। খবর পেয়ে নিজেই ছেলের লাশ শনাক্ত করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি।
তানভীরের ডান চোখে আঘাতের চিহ্ন ও মুখে কালো দাগ ছিল এ ঘটনায় তানভীরের বাবা রফিউর রাব্বি বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ায় এবং সারা দেশের মত নারায়ণগঞ্জে আন্দোলন গড়ে তোলায় কোনো মহল আক্রোশবশত তানভীরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।


গতকাল শনিবার রাতে উদ্ধার করা হলো বাংলাদেশের স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদের মরদেহ।কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের ওপরে লাশটি পড়ে ছিল। মিরাজের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর নাকের হাড় ভাঙা। ঠোঁট কালো ও রক্ত জমাট বাঁধা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।আহমেদ ইমতিয়াজ বুলবুল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী।তবে মিরাজের ভাই বুলবুল গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় প্রতিহিংসার জের ধরেই তার ভাই মিরাজকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
তাই আপনি আমি যারা রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে,যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছি তাদের খুন বা গুম হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিই।আমি এ রাষ্ট্রের একজন নাগরিক। রাষ্ট্র যে সমস্ত নাগরিক সুবিধা দেয়ার কথা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। আমার আপনার নিরাপত্তা যখন রাষ্ট্র দিতে পারবে না তখন আমি কোথায় যাবো, কার কাছে যাবো? ঘরে আমার নিরাপত্তা নেই, বাইরে আমার নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই আমার স্বাভাবিক ভাবে বেঁচে থাকার। বেডরুমে খুন হচ্ছি, রাস্তা ঘাটে খুন হচ্ছে, হঠাৎ করে গুম হয়ে যাচ্ছে।
বাঁচার উপায় নিজেকেই খুঁজে নিতে হবে মনে হয়। কারও উপরেই আর নির্ভরশীল হওয়া যাবেনা। নিজের নিরাপত্তা, নিজেকেই করতে হবে।
আর তা না পারলে আসুন খুন বা গুম হয়ে যাই হেসে খেলে।

বিচার পাই না তাই বিচার চাই না।,

নিরাপত্তা পাই না তাই নিরাপত্তা চাই না।
,
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×