
আহা! কি ভাগ্য বন্দী
কালো মণ সাদা মনে পেতেছে সন্ধি ।
একেই বলে যার সাথে যার ভাব
তার কালো মুখটি দেখলেও লোকে বলে বহু গুনে
ক্ষতির তুলনায় বেশি লাভ,
আহা! থাকে আর কিছের অভাব ?
কি হলো অমর ভাই,
মুখে আর অন্য কোন কথা নাই ?
বলছেন কি এসব ?
ধরেছেন কি কথা শেখার নতুন কোন জব ।
রাখেন আলম ভাই জব আর শপ
শ্ত্রীকে সাথে নিয়ে শপীং মলে গিয়েছিলুম
দোকানীর সাথে কথা বলতেই গলায় বাধতেছিল কপ
কেন ভাই হয়েছে কি যক্ষা ?
নারে ভাই শ্ত্রী ধরেছিল যে শাড়ী তার দাম শুনে মেজাজ হলো চড়া !
শুনিয়ে দুই গাল কথা ওখান থেকে সরে এসে মেজাজকে করলুম রক্ষা ।
ওহ! তাই নাকি ?
কি বা আছে বাকি ?
যেখানেই যাবেন সেখানেই শুধু টাকা আর টাকা
এক ঘন্টায় পুরো মাসের ভরা পকেট হয়ে যায় ফাকা ।
আহারে এভাবে যদি যানজট ছাড়া হত ফাকা
আমাদের স্বপ্নের ঢাকা ।
বুঝতাম তবেই ফিরে পেয়েছি ভাগ্য গুনে এমন শহর
মোদের কপাল পোরা মোরা বড় অভাগা !
হবে না ভাই যে রাস্তায় যাবেন
শুধু রাস্তা আইপি আর ভিআইপি পাবেন ।
ভিআইপি রাস্তার গাড়ি থামে যদি পাঁচ মিনিট
অন্যদিকে সাধারন লোকের গাড়ির চাকা বন্ধ বিশ মিনিট ।
ততখনে পুরো ঢাকা শহর সব রাস্তায় যানজটে হয়ে যায় হিট ।
জরুরী এম্বুলেন্স রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে
রোগী চলে যায় জমের বাড়িতে ।
কবে হবে আইপি ভিআইপির সমাধান ?
হবে সব সমান !!
থাকবে না ধনী গরিবের কোন ব্যবধান !!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


